Opens in a new tab
সর্বশেষ

সম্পত্তির জন্য বাবা-বোনকে গাছে বেঁধে মাকে তুলে নিয়ে গেলেন ছেলে

তুলে নিয়ে গেলেন ছেলেWeb Popup (3)

খুলনার পাইকগাছায় মায়ের জমি লিখে নেওয়াকে কেন্দ্র করে চরম অমানবিক এক ঘটনার জন্ম দিয়েছে এক পাষণ্ড ছেলে। সম্পত্তির লোভে নিজের বৃদ্ধ বাবা ও বোনকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে বড় ছেলের বিরুদ্ধে। শুধু তাই নয়, বৃদ্ধা মায়ের হাত-পা বেঁধে জোরপূর্বক তুলে নিয়ে আটকে রাখারও অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (৭ নভেম্বর) সকালে পাইকগাছা থানায় এ সংক্রান্ত অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়।

জানা যায়, উপজেলার পাটকেলপোতা গ্রামের বাসিন্দা ৮০ বছর বয়সী বৃদ্ধ ওমর আলী গাজীর ছোট ছেলে প্রবাসে থাকেন। প্রায় আট মাস আগে বৃদ্ধ বাবা তার এক বিঘা জমি ছোট ছেলেকে রেজিস্ট্রি করে দেন। এই ক্ষোভ থেকে গত ২ নভেম্বর সকালে বড় ছেলে আব্দুর রহমান গাজী তার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে পৈতৃক বাড়িতে হামলা চালান। এ সময় তারা বৃদ্ধ বাবা ও বড় বোনকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখেন।

পরবর্তীতে ৬৫ বছর বয়সী বৃদ্ধা মায়ের হাত-পা বেঁধে জোরপূর্বক নিজেদের বাড়িতে তুলে নিয়ে যান তারা। শনিবার থানায় শুনানির সময় বৃদ্ধ বাবা কান্নায় ভেঙে পড়ে ছেলের এমন অমানবিক নির্যাতনের বিচার চান। তবে অভিযুক্ত ছেলে মারধরের বিষয়টি অস্বীকার করে জমির ন্যায্য হিস্যা দাবি করেন। থানা পুলিশ জানিয়েছে, উভয়পক্ষের বক্তব্য শুনে আপাতত বিষয়টি মীমাংসার জন্য তাদের সময় দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)