
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শওকত হোসেন (৪৪) নামের এক বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন। গত রোববার স্থানীয় সময় রাত দুইটার দিকে জেদ্দা থেকে মদিনায় যাওয়ার পথে মদিনা রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শওকত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের রশিদের পাড়া এলাকার আবদুল মতলবের ছেলে। পরিবারের সচ্ছলতা ফেরাতে গত

সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা জারি
সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে এবং অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতা এড়াতে বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসীদের অধিকার সুরক্ষা ও কল্যাণের স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। কনস্যুলেট জানিয়েছে, প্রবাসীদের যেকোনো প্রয়োজনে তারা সর্বদা পাশে রয়েছে,

মালয়েশিয়ায় বাগানে কাজ করার সময় বজ্রপাতে বাংলাদেশির মৃত্যু
মালয়েশিয়ায় বাগানে কাজ করার সময় বজ্রপাতে মো. হিরন মিয়া (৪০) নামের এক বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হিরন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর গ্রামের মৃত সামছুল হকের ছেলে। পরিবারের ভাগ্য ফেরাতে তিনি প্রায় তিন বছর ধরে

৬ দিন ধরে বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন
কারিগরি ত্রুটির কারণে গত ২৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সরকারি অনলাইন ভিসা আবেদন পোর্টালে নতুন করে কোনো আবেদন করা যাচ্ছে না। এতে বিশ্বজুড়ে বিদেশি নাগরিকদের বাংলাদেশের ভিসা আবেদন প্রক্রিয়া কার্যত বন্ধ রয়েছে। ওয়েবসাইটটিতে প্রবেশ করতে গেলেই ব্যবহারকারীদের ‘সার্ভার এরর’ দেখাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) পুরোনো এই সার্ভারটি

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিকদের দাবি ৩১০০
স্বল্প আয়ের শ্রমিকদের জীবনমান উন্নয়নে ন্যূনতম মজুরি বাড়ানোর পরিকল্পনা করছে মালয়েশিয়া সরকার। বর্তমানে দেশটিতে ন্যূনতম মজুরি এক হাজার ৭০০ রিঙ্গিত (প্রায় ৫০ হাজার টাকা), যা বাড়িয়ে দুই হাজার রিঙ্গিত করার বিষয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে। মালয়েশিয়ার অর্থমন্ত্রী আকমান নাসরুল্লাহ মোহাম্মদ নাসির জানিয়েছেন, আগামী ২০২৭ সালের জাতীয় বাজেট ঘোষণার সময় প্রধানমন্ত্রী

দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম
স্থানীয় বাজারে তেজাবি (পাকা) স্বর্ণের দাম কমার প্রভাবে দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম একলাফে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ এই মানের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর
কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই দীর্ঘ প্রতীক্ষিত মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির জন্য ২৮ জন কর্মীর একটি চাহিদাপত্র সত্যায়ন করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। রিক্রুটিং এজেন্সি গুডনেস সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে এই নিয়োগের মধ্য দিয়ে গত মে মাস থেকে বন্ধ থাকা

ওমান থেকে সৌদি যাওয়া প্রবাসীর মৃত্যুদণ্ড
সৌদি আরবের দাম্মামে এক ভারতীয় প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মেথামফেটামিন নামের অবৈধ মাদক পাচারের অভিযোগে রবিবার সকালে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে এই সাজা কার্যকর করে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম আবুটি ভেলিলা। তিনি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার বাসিন্দা ছিলেন। জানা যায়, ২০২৩ সালে ওমান থেকে সড়কপথে সৌদি

ওমানে সাগরপথে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, ৩১ প্রবাসী গ্রেপ্তার
উন্নত জীবনের আশায় সাগরপথে অবৈধভাবে ওমানে অনুপ্রবেশের চেষ্টাকালে ৩১ জন এশীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির কোস্টগার্ড পুলিশ। উত্তর আল বাতিনাহ প্রদেশের শিনাস এলাকার সমুদ্রসৈকতের কাছ থেকে একটি নৌকাসহ তাঁদের আটক করা হয়। রয়্যাল ওমান পুলিশের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে সম্প্রতি এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাত আবদুল্লাহর
চাঁদাবাজি ও দখলদারির বিকল্প হিসেবে রাজধানীর বাংলামোটরে ‘পুনর্বাসন দানবাক্স’ স্থাপন ও গণভিক্ষা কর্মসূচির ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অভিনব এই কর্মসূচির কথা জানান তিনি। ফেসবুক পোস্টে হাসনাত






