সর্বশেষ

লিবিয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি আনাসের বিশ্বজয়

Bangladeshi anas wins world title in libya's international quran competitionWeb Popup (3)

লিবিয়ার বেনগাজিতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আনাস বিন আতিক গৌরবজনকভাবে তৃতীয় স্থান অর্জন করেছেন। পূর্ণ কোরআন হিফজ ক্যাটাগরিতে প্রতিযোগিতা করে তিনি পুরস্কারস্বরূপ ৫০ হাজার লিবিয়ান দিনার লাভ করেন। এ প্রতিযোগিতায় তিনি আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে অংশ নেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে লিবিয়ার আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় বিশ্বের ৭৫টি দেশের ১২০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। চূড়ান্ত পর্বে মোট ১৮ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে দেশটির মন্ত্রী, সচিব, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করেন। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর প্রতিনিধি হিসেবে মাওলানা ক্বারী মাসউদুর রহমান পর্যবেক্ষক হিসেবে প্রতিযোগিতায় অংশ নেন।

বাংলাদেশি প্রতিযোগীরা এর আগেও ধারাবাহিকভাবে লিবিয়ার এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ২০২২ সালে সালেহ আহমদ তাকরীম সপ্তম স্থান, ২০২৩ সালে আবু তালহা দ্বিতীয় স্থান (পুরস্কার ২ লাখ দিনার) এবং মুস্তাফিজুর রহমান গাজী ষষ্ঠ স্থান, ২০২৪ সালে মাহমুদুল হাসান তাফসির বিভাগে সাফল্য অর্জন করেছিলেন।

২০২৫ সালে হাফেজ আনাস বিন আতিকের এ সাফল্য বাংলাদেশের জন্য নতুন গৌরব বয়ে এনেছে। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে গত কয়েক বছরে ধারাবাহিকভাবে অর্জিত এই কৃতিত্ব বিশ্ব কোরআন মঞ্চে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup