Long Popup (2)
সর্বশেষ

রেললাইন পাশে প্রবাসী যুবকের গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

Body of expatriate youth with severed neck and hands recovered from railway tracksProbashircityWebPopupUpdate

নরসিংদীর পলাশে গণি মিয়া (৩০) নামে এক প্রবাসী যুবকের গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঘোড়াশাল রেলস্টেশনের টান অংশের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহত গণি মিয়া ঘোড়াশাল আঁটিয়াগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিন মাস আগে তিনি বিদেশ থেকে ছুটিতে দেশে ফিরেছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।

পরিবারের সদস্যরা জানান, রাতে নিখোঁজ হওয়ার পর থানায় বিষয়টি জানানো হয়। পরে সকালে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। নিহতের স্বজনদের অভিযোগ, গণি মিয়াকে হত্যা করে পরিকল্পিতভাবে মরদেহ রেললাইনের পাশে ফেলে রাখা হয়েছে।

এ বিষয়ে নরসিংদী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক নাজিমুদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যু হত্যাজনিত নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যাবে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বলছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate