সর্বশেষ

প্রবাসী স্ত্রীর টাকা আত্মসাৎ করে স্বামী অন্যত্র বিবাহের অভিযোগ

Paikgachha police stationProbashircityWebPopupUpdate

পাইকগাছায় স্ত্রীকে বিদেশে চাকরিতে পাঠানোর পর নিজের হাতে স্ত্রীর পাঠানো অর্থ আত্মসাৎ করে অন্য জায়গায় বিবাহ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৩০ জুন সোমবার প্রবাসী মারুফা খাতুনের মা সখিনা বেগম পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি করেন এবং প্রতিকার চেয়ে রাজু মিয়ার ব্যাংক একাউন্ট জব্দের দাবি জানান।

জানা গেছে, উপজেলার গড়ুইখালী ইউনিয়নের রুস্তুম ফকির কন্যা মারুফা খাতুনের সঙ্গে তেরখাদা থানার মল্লিকপুর গ্রামের অজিয়ার মিয়ার ছেলে রাজু মিয়ার (৪০) বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ১৪ বছরের একটি ছেলে ও ১০ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

অভাব ও আর্থিক সমস্যার কারণে মারুফা দীর্ঘদিনের জন্য বিদেশ যান। এই সুযোগে স্বামী রাজু মিয়া তিন বছরের মধ্যে স্ত্রীর পাঠানো প্রায় ২৬ লাখ ৭০ হাজার টাকা নিজের একাউন্টে রেখে দেন। পরবর্তীতে তিনি স্ত্রীকে না জানিয়ে নিজের এলাকায় নতুনভাবে বিবাহও করেন।

মারুফার মা জানিয়েছেন, বিষয়টি জানতে পারার পর তিনি রাজুকে টাকা ফেরত চাইলে রাজু হুমকি প্রদান করেন। ক্ষতিপূরণের দাবিতে রূপালী ব্যাংক গড়ুইখালী শাখায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং স্ত্রী কর্তৃক পাঠানো টাকা উদ্ধার ও ব্যাংক একাউন্ট জব্দের উদ্যোগ নেওয়ার আবেদন করা হয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ বলেন, “স্ত্রীর টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগে সাধারণ ডায়েরি করা হয়েছে। ব্যাংক একাউন্ট জব্দসহ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate