সর্বশেষ

প্রবাসী দেশে এসেছেন, খবর পেয়ে বাড়িতে ডাকাতদের হানা

Expatriates arrive in the country, robbers attack home after receiving newsWeb Popup (3)

সিলেটের শাহপরাণ থানাধীন খাদিম দাসপাড়ার নোয়াগাঁও এলাকায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার ভোররাত ৩টার দিকে ৮–১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল আমেরিকা প্রবাসী কমর উদ্দিন কলমদর আলীর বাড়িতে হানা দেয়।

ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে পরিবারের কয়েকজনকে মারধর করা হয়। ডাকাতদের তাণ্ডবে আতঙ্কে পড়ে পুরো পরিবার।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, প্রবাসী ও সিলেট নগরের জিন্দাবাজারস্থ শুকরিয়া মার্কেটের ব্যবসায়ী কমর উদ্দিন সম্প্রতি দেশে ফিরেছেন। এ সুযোগে ডাকাতরা রাতে গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে লুটপাট চালায়। যাওয়ার সময় আতঙ্ক সৃষ্টি করতে তারা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ঘটনার পর প্রবাসীর স্বজনরা জানান, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিবারের দাবি, ডাকাতির ঘটনায় তাদের প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup