Long Popup (2)
সর্বশেষ

শিশুদের কান্না শুনে দরজা ভাঙল প্রতিবেশীরা, মিলল প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ

Hearing children's cries, neighbors broke down the door, found the hanging body of an expatriate's wifeProbashircityWebPopupUpdate

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম হুসনেআরা বেগম (৩০)। আজ রোববার সকালে উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম (উত্তরপাড়া) গ্রামের নিজ ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

হুসনেআরা সৌদি প্রবাসী ছয়দুর রহমানের স্ত্রী। তাঁদের সংসারে তিন ও চার বছর বয়সী দুটি শিশু রয়েছে। স্থানীয়রা জানান, গত শনিবার রাতে স্বাভাবিক নিয়মে সন্তানদের নিয়ে নিজ ঘরে শুতে যান তিনি। তবে সকালে দরজাবদ্ধ ঘর থেকে শিশুদের কান্না শোনা গেলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা যায়, হুসনেআরা ফাঁস দিয়ে ঝুলে আছেন।

গ্রামবাসীর ভাষ্যমতে, হুসনেআরার পারিবারিক জীবনে কোনো বিরোধ বা দ্বন্দ্বের খবর আগে শোনা যায়নি। স্বামী বিদেশে থাকায় তিনি সন্তানদের নিয়ে আলাদা থাকতেন। এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সালুটিকর তদন্তকেন্দ্রের উপপরিদর্শক শাহাব উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃতার মোবাইল ফোন জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, পোস্টমর্টেম রিপোর্ট এবং পরিবারের পক্ষ থেকে এজাহার প্রাপ্তির পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate