সর্বশেষ

বিমানবন্দরে যাত্রীর ব্যাগ খুলতেই চমকে উঠলেন নিরাপত্তারক্ষীরা!

BimanbidkProbashir city Popup 19 03

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে মানুষের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বিমানবন্দরজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) বিভাগের কর্মকর্তারা তল্লাশির সময় অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়ানো অবস্থায় এগুলো উদ্ধার করেন।

জানা গেছে, ওই যাত্রী প্রথমে তার ব্যাগে ১০টি সিগার থাকার কথা জানিয়েছিলেন। কিন্তু কর্মকর্তাদের সন্দেহ হলে ব্যাগটি ভালোভাবে পরীক্ষা করা হয় এবং নিষিদ্ধ উদ্ভিদ ও অন্যান্য অঘোষিত জিনিসের সঙ্গে মানুষের দেহাবশেষগুলো পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে ওই যাত্রী জানান, তিনি ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের জন্য এই খুলি ও হাড় নিয়ে যাচ্ছিলেন। তবে অন্য দেশ থেকে দেহাবশেষ আনার জন্য প্রয়োজনীয় কোনো কাগজপত্র তার কাছে ছিল না।

সিবিপির ফিল্ড অপারেশনস ডিরেক্টর কার্লোস সি মার্টেল জানিয়েছেন, এ ধরনের জিনিস জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক হতে পারে। তাই উদ্ধার হওয়া খুলি ও হাড়গুলো বাজেয়াপ্ত করে নষ্ট করে দেওয়া হয়েছে। বর্তমানে কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত করছেন এবং ওই যাত্রীর পরিচয় গোপন রাখা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03