Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

যুক্তরাষ্ট্রে নৌকার ছবি তুলতে গিয়ে পানিতে আছড়ে পড়ে হেলিকপ্টার, নিহত পাইলট

Image (1)Web Popup (3)

যুক্তরাষ্ট্রের বিসকেইন বে এলাকায় গত ৪ নভেম্বর বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটির পাখা দুর্ঘটনার ঠিক আগে পানিতে লেগেছিল। দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবরে বলা হয়েছে, ওই দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলট নিহত এবং দুই যাত্রী গুরুতর আহত হন। তদন্ত প্রতিবেদনে জানানো হয়, সেদিন সকাল ১১টা ২০ মিনিটের দিকে নর্থ পেরি বিমানবন্দর থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করে। ‘পোকার রান’ নামের একটি নৌকা প্রতিযোগিতার ছবি ও ভিডিও ধারণের জন্য পাইলটকে ভাড়া করেছিলেন ওই দুই যাত্রী।

আলোকচিত্রী ও ভিডিওগ্রাফারের কাজের সুবিধার্থে হেলিকপ্টারটির দরজাগুলো খুলে রাখা হয়েছিল। যাত্রীরা জানান, যাত্রাপথে ভারী বৃষ্টি এড়িয়ে কিছুটা বৃষ্টির মধ্য দিয়ে এলেও ছবি তোলার এলাকায় আবহাওয়া ভালো ছিল। ভিডিওগ্রাফারের ভাষ্যমতে, একটি বাঁক নেওয়ার সময় হেলিকপ্টারটি একটি নৌকার খুব কাছাকাছি চলে আসে। এর পরপরই তিনি পাখা পানিতে লাগতে দেখেন এবং মুহূর্তেই হেলিকপ্টারটি পানিতে আছড়ে পড়ে। আশপাশের নৌকায় থাকা প্রত্যক্ষদর্শীরাও জানান, হেলিকপ্টারটি পানির খুব কাছ দিয়ে নিচু হয়ে উড়ছিল এবং অত্যন্ত তীক্ষ্ণভাবে বাঁক নিচ্ছিল।

ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখা গেছে, একটি মূল পাখার আগা থেকে প্রায় ছয় ফুট অংশ নেই এবং বিপরীত দিকের পাখাটিও আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিকতর তদন্তের জন্য ধ্বংসাবশেষ নিজেদের জিম্মায় রেখেছে এনটিএসবি। এই দুর্ঘটনায় ৬৩ বছর বয়সী পাইলট টমাস পেন্ডাস মারা যান, তবে যাত্রী রায়ান ম্যাকয় ও রায়ান ফেরারো প্রাণে বেঁচে যান।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)