সর্বশেষ

অসামাজিক কাজে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

Image 182896 1745762460Probashir city Popup 19 03

অসামাজিক কাজে রাজি না হওয়ায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যাচেষ্টার অভিযোগে বরগুনার তালতলীতে দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস মামলাটি গ্রহণ করে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলেন তালতলী উপজেলার আলীর বন্দর গ্রামের আ. বারেকের ছেলে রাসেল (২৭) ও তার সহযোগী সাইফুল (২২)। মামলার বাদী হলেন ওই প্রবাসীর স্ত্রী, যিনি এক সন্তানের জননী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী মালয়েশিয়ায় প্রবাসে থাকেন। এই সুযোগে দেবর রাসেল দীর্ঘদিন ধরে তার ভাবিকে নানাভাবে উত্যক্ত করে আসছিল। তিনি প্রতিবাদ জানালে রাসেল আরও হুমকিমূলক আচরণ শুরু করে।

গত ১১ অক্টোবর ভোরে গৃহবধূ বাথরুমে গেলে রাসেল ঘরে লুকিয়ে পড়ে। ফিরে এসে দরজা বন্ধ করার পর রাসেল তাকে মুখ চেপে ধর্ষণের চেষ্টা করে, পরে তার সহযোগী সাইফুলও ঘরে প্রবেশ করে। গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দুজনেই পালিয়ে যায়।

পরে স্থানীয় তালতলী হাসপাতালে চিকিৎসা শেষে ওই গৃহবধূ মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটির পর থেকে দুই আসামি পলাতক রয়েছে এবং তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03