সর্বশেষ

জিমেইল ব্যবহারকারীদের জন্য সুখবর

Good news for gmail usersWeb Popup (3)

জিমেইল ব্যবহারকারীদের জন্য এসেছে নতুন এক দারুণ সুবিধা। গুগলের সর্বশেষ হালনাগাদে এবার ই–মেইলের মূল বক্তব্য সংক্ষেপে জানার সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা। এর ফলে বড় ও বিস্তারিত ই–মেইলের মূল তথ্য শুরুতেই একটি সামারি কার্ডের মাধ্যমে উপস্থাপন করা হবে।

গুগল জানায়, এই সারসংক্ষেপ দেখার জন্য ব্যবহারকারীকে আলাদাভাবে কোনো বাটনে ক্লিক করতে হবে না। ই–মেইলের শুরুতেই স্বয়ংক্রিয়ভাবে একটি সংক্ষিপ্তসার প্রদর্শিত হবে, যাতে মূল বিষয়গুলো সহজে বোঝা যায়। তবুও কেউ চাইলে আগের মতো নিজে সারসংক্ষেপ দেখতে পারার বিকল্পও থাকবে।

২০২৩ সালে প্রথম জেমিনি চ্যাটবটকে জিমেইলের সাইড প্যানেলে যুক্ত করা হয়েছিল। তখন থেকে এটি ব্যবহার করে ই–মেইলের খসড়া লেখা, উত্তর সাজেস্ট করা এবং থ্রেডের সারসংক্ষেপ তৈরির কাজ করা হতো। নতুন আপডেটের ফলে পুরো ই–মেইল না পড়েও গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে জেমিনির সহায়তায়।

গুগলের মতে, সারসংক্ষেপে প্রতিটি ই–মেইলের মূল কথা তুলে ধরা হবে এবং থ্রেডে নতুন কোনো উত্তর যোগ হলে তা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে আপডেটও হবে। ফলে সময় বাঁচবে এবং তথ্য আয়ত্তে আনাও হবে অনেক সহজ।

প্রাথমিকভাবে এ সুবিধা কেবল ইংরেজি ভাষায় লেখা ই–মেইলের জন্য কার্যকর হবে। ব্যবহারকারীরা চাইলে জিমেইলের ‘স্মার্ট ফিচারস’ বিভাগে গিয়ে এই ফিচারটি চালু বা বন্ধ করতে পারবেন। গুগলের এ পদক্ষেপ ব্যবহারকারীদের ই–মেইল ব্যবস্থাপনায় আরও সুবিধা আনবে বলে ধারণা করা হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup