সর্বশেষ

যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

Whatsapp is being stopped on phonesProbashir city Popup 19 03

প্রযুক্তির পরিবর্তনের ধারাবাহিকতায় ১ জুন ২০২৫ থেকে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে কিছু পুরোনো অ্যান্ড্রয়েড ও আইফোন মডেলে। প্রতিদিনের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হয়ে ওঠা এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ হঠাৎ বন্ধ হয়ে যাওয়া অনেক ব্যবহারকারীর জন্য ভোগান্তির কারণ হতে পারে।

মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকের তথ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে অ্যান্ড্রয়েড ৫.০ কিংবা তার নিচের ভার্সন এবং iOS ১৫ বা তার নিচের ভার্সন চালিত ডিভাইসে হোয়াটসঅ্যাপ সেবা আর চলবে না। গত মে মাসে ঘোষণা দেওয়া হলেও আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

ব্লক হওয়া ডিভাইসগুলোর তালিকায় রয়েছে: আইফোন ৫এ, ৬, ৬ প্লাস, ৬এস, ৬এস প্লাস, ও প্রথম প্রজন্মের আইফোন এসই। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে হোয়াটসঅ্যাপ সেবা থেকে বাদ পড়ছে স্যামসাং গ্যালাক্সি এস৪, গ্যালাক্সি নোট ৩, সনি এক্সপেরিয়া জেড১, এলজি জি২, হুয়াওয়ে অ্যাসেন্ড পি৬, মোটোরোলা জি (প্রথম প্রজন্ম), রেজার এইচডি এবং মোটো ই (২০১৪) মডেল।

যারা এসব ফোন ব্যবহার করছেন, তাদের জন্য সমাধানও রয়েছে। প্রথমে দেখে নিতে হবে ডিভাইসে সফটওয়্যার আপডেটের সুযোগ আছে কিনা। যদি থাকে, তবে Android ৫.১ বা iOS ১৫.১ বা তার ওপরের ভার্সনে আপডেট করলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার চালু থাকবে। তবে পুরনো যেসব ফোনে আপডেটের সুযোগ নেই, তাদের ক্ষেত্রে বিকল্প স্মার্টফোন কেনার কথাও বিবেচনায় আনতে হবে।

মেটার মতে, হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ও কার্যকারিতা বজায় রাখতে সর্বশেষ সফটওয়্যারের সঙ্গে সামঞ্জস্য অপরিহার্য। তাই ব্যবহারকারীদের প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে নিয়মিত আপডেট থাকা দরকার। হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপযোগিতা যাচাইয়ে এখনই নিজের ডিভাইসের সফটওয়্যার ভার্সন পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03