Long Popup (2)
সর্বশেষ

সারা দেশের বিদ্যুৎ অফিসের নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি

Untitled 1ProbashircityWebPopupUpdate

জ্বালানি সংকটের কারণে দেশজুড়ে দেখা দিয়েছে তীব্র লোডশেডিং। আর এই চরম বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে সাধারণ গ্রাহকদের মাঝে ক্রমেই বাড়ছে ক্ষোভ। জনরোষের জেরে যেকোনো মুহূর্তে হামলার আশঙ্কায় দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে কর্তৃপক্ষ। আজ বুধবার বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর চিঠি দিয়ে এই নিরাপত্তা চাওয়া হয়েছে।

আইজিপিকে দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, বর্তমানে জ্বালানি সংকট ও তীব্র তাপপ্রবাহের কারণে চাহিদার তুলনায় দেশে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে চাহিদামতো বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং করতে হচ্ছে। এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং ইতিমধ্যে কিছু জায়গায় বিদ্যুৎ উপকেন্দ্র ও কার্যালয়গুলো ক্ষুব্ধ মানুষের হামলার শিকার হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, দেশে মোট ৫ কোটি ২০ হাজার বিদ্যুৎ গ্রাহকের মধ্যে প্রায় ৪ কোটি গ্রাহককেই সেবা দেয় পল্লী বিদ্যুৎ সমিতি। এটি দেশের মোট গ্রাহকের প্রায় ৮০ শতাংশ এবং উৎপাদিত বিদ্যুতের প্রায় ৬০ ভাগই এই সমিতির আওতাভুক্ত। তবে পল্লী বিদ্যুৎ সমিতি নিজেরা কোনো বিদ্যুৎ উৎপাদন করে না; বরং জাতীয় গ্রিড থেকে চাহিদার বিপরীতে যে পরিমাণ বিদ্যুৎ বরাদ্দ পাওয়া যায়, সেটিই কেবল গ্রাহক পর্যায়ে সরবরাহ করে তারা।

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের তথ্যমতে, গত কয়েক দিনে সমিতিগুলোর বিদ্যুতের গড় চাহিদা ছিল আট থেকে নয় হাজার মেগাওয়াট। কিন্তু এর বিপরীতে তারা বরাদ্দ পাচ্ছে মাত্র পাঁচ থেকে ছয় হাজার মেগাওয়াট। এই বিশাল ঘাটতির কারণে দেশের বিভিন্ন স্থানে দৈনিক ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে। এতে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ পল্লী বিদ্যুতের বিভিন্ন উপকেন্দ্রে হামলা ও ভাঙচুর চালাচ্ছেন। এই অবস্থায় কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা ও সরকারি স্থাপনা রক্ষায় প্রতিটি গ্রিড উপকেন্দ্র এবং কার্যালয়ের নিরাপত্তা জোরদারে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে চিঠিতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate