মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দী অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনি। আজ সোমবার সকালে অসুস্থ বোধ করলে তাঁকে কড়া নিরাপত্তায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে নতুন ভবনের মেডিসিন বিভাগে চিকিৎসা শেষে সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আজ ভোর ৬টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৬১ বছর বয়সী সাবেক এই মন্ত্রী। এরপর কারারক্ষীরা দ্রুত তাঁকে ঢামেকে নিয়ে আসেন এবং প্রাথমিক চিকিৎসা শেষে পুনরায় কারাগারে নিয়ে যান।

আরও
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানান, ডা. দীপু মনি দীর্ঘদিন ধরেই বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছেন, যার জন্য তাঁর নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন হয়। সকালে অসুস্থ হওয়ার পর তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছিল। চিকিৎসা শেষে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় তাঁকে পুনরায় মুন্সীগঞ্জ কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ডা. দীপু মনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী এবং প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।





![Hgxzjop[]](https://probashtime.net/wp-content/uploads/2026/06/hgxzjop.webp)




