Opens in a new tab
সর্বশেষ

ওমানে শিলাবৃষ্টি, ধেয়ে আসছে বজ্রঝড়!

3325318Web Popup (3)

ওমানের বিভিন্ন অঞ্চলে আকস্মিক শিলাবৃষ্টি ও বজ্রসহ ভারী বর্ষণ শুরু হয়েছে। বিশেষ করে আল বুরাইমিতে তীব্র বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিও দেখা গেছে, যা ধীরে ধীরে আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে পূর্বাভাস রয়েছে। এদিকে বৃষ্টি এবং নিম্নগামী বায়ুপ্রবাহের কারণে রাস্তায় দৃষ্টিসীমা ব্যাপকভাবে কমে গেছে। ফলে ভোগান্তি বেড়েছে যাতায়াত ব্যবস্থায়।

ওমানের আবহাওয়া দপ্তর জানায়, আল হাজার পর্বতমালা ও এর আশপাশের এলাকায় ব্যাপকভাবে মেঘের সৃষ্টি হচ্ছে, যার ফলে সেখানে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টিপাত যেকোনো সময় প্রবল বজ্রঝড়ে রূপ নিতে পারে। এর পাশাপাশি শক্তিশালী দমকা হাওয়ার কারণে প্রভাবিত এলাকাগুলোতে হঠাৎ করেই তীব্র ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়ার এই অস্থিরতা আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়া দপ্তর থেকে প্রকাশিত উপগ্রহ চিত্রে দেখা যায়, দেশের বেশিরভাগ প্রদেশেই এখন কুয়াশা বিরাজ করছে। পাশাপাশি আল দাহিরাহ ও সাউথ আল শারকিয়াহর মতো বেশ কিছু অংশে মেঘ তৈরি হচ্ছে। তাই অপ্রত্যাশিত ঝোড়ো বাতাস এবং দৃষ্টিসীমা কমে যাওয়ার কারণে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

ভিডিওতে দেখুন: 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup