সর্বশেষ

প্রথমবারেই আমিরাতে অর্ধকোটি টাকার স্বর্ণ জিতলেন বাংলাদেশি প্রবাসী

Image 235234 1761480027Web Popup (3)

সংযুক্ত আরব আমিরাতে ভাগ্য খুলে গেছে এক বাংলাদেশির। প্রথমবারের মতো লটারি কিনেই অর্ধকোটি টাকার স্বর্ণ জিতে নিয়েছেন তিনি। গালফ নিউজের খবরে বলা হয়েছে, ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম স্বর্ণের এই পুরস্কারের বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।

প্রতিবেদনে জানানো হয়, মনসুর আহমদ নামের ওই প্রবাসী ইলেকট্রিশিয়ান হিসেবে দুবাইয়ে কাজ করেন। প্রথমবারের মতো ‘বিগ টিকিট’ ই-ড্র-এ অংশ নিয়ে তিনি এই সৌভাগ্যের মালিক হন। তার টিকিট নম্বর ছিল ০৫৪৪১১। লটারির ফলাফল ঘোষণার সময় নিজের নাম শুনে তিনি বিশ্বাসই করতে পারেননি।

মনসুর বর্তমানে চার বছর ধরে দুবাইয়ে কর্মরত। তার পরিবার বাংলাদেশে থাকেন। বিজয়ের খবর পেয়ে বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন তিনি। গালফ নিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় মনসুর বলেন, “আমি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে বিগ টিকিট সম্পর্কে শুনে ১০ জন বন্ধুকে নিয়ে একটি গ্রুপ করি। প্রথমবারের মতো টিকিট কিনেছিলাম, আর আমরা জিতে গেলাম—এটা সত্যিই অবিশ্বাস্য।”

তিনি আরও জানান, পুরস্কারের স্বর্ণ গ্রুপের ১০ সদস্যের মধ্যে সমানভাবে ভাগ করে নেওয়া হবে। ভবিষ্যতেও তারা একসঙ্গে টিকিট কেনার পরিকল্পনা করছেন। মনসুরের ভাষায়, “এ অভিজ্ঞতা আমরা কখনো ভুলব না, এটি আমাদের জীবনের এক অনন্য মুহূর্ত।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup