Opens in a new tab
সর্বশেষ

অবশেষে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিল ইসরাইল

Israel finally allows aid to enter gaza (1)Web Popup (3)

টানা আন্তর্জাতিক সমালোচনা এবং যুক্তরাষ্ট্রের চাপের পর অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৮ মে) এক বিবৃতিতে তার কার্যালয় এই সিদ্ধান্তের কথা জানায়, খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়, হামাসকে নির্মূল এবং যুদ্ধ কার্যক্রমে সাফল্য নিশ্চিতের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নেতানিয়াহু বলেন, “গাজায় খাদ্যসঙ্কটের কারণে মানবিক বিপর্যয় তৈরি হলে তা আমাদের চলমান অভিযানকে ব্যাহত করতে পারে। তাই জনগণের মৌলিক চাহিদা পূরণে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।”

তবে ইসরাইল স্পষ্ট করেছে, এই সহায়তা যেন কোনোভাবেই হামাসের হাতে না যায়, সেজন্য প্রয়োজনীয় নজরদারি চালানো হবে। মানবিক ত্রাণ কেবল বেসামরিক জনগণের জন্যই নিশ্চিত করা হবে।

ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, নেতানিয়াহু নিরাপত্তা মন্ত্রিসভায় এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ভোটাভুটি না করেই সিদ্ধান্ত জানিয়ে দেন। তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের কথা উল্লেখ করেন এবং জানান, অবিলম্বে ত্রাণ সরবরাহ পুনরায় চালু করা হবে।

প্রসঙ্গত, চলতি বছরের ২ মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ রেখেছে ইসরাইল। এর ফলে চরম খাদ্যাভাব এবং অপুষ্টির কারণে এখন পর্যন্ত শিশুসহ অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)