
পরিবেশবান্ধব কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ
গাজীপুরের তাসনিয়া ফেব্রিকস লিড সনদে সর্বোচ্চ নম্বর পেয়ে বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি অর্জন করেছে। কারখানাটির প্রশাসনিক ভবন ১১০ নম্বরের মধ্যে ১০৭ পেয়েছে। সম্প্রতি ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এই স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এ তথ্য জানিয়েছে। বিজিএমইএ জানায়, গত ৮ মে তাসনিয়া ফেব্রিকসের

নগদের ২৩০০ কোটি টাকার হিসাব মিলছে না
দেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ-এর কার্যক্রমের আড়ালে এক বিশাল আর্থিক কেলেঙ্কারি সংঘটিত হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, অস্তিত্বহীন ও ভুয়া কোম্পানির মাধ্যমে দেশি-বিদেশি ছদ্মবেশী প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের নামে গ্রাহকদের শত শত কোটি টাকা কৌশলে হাতিয়ে নিয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট। এই সিন্ডিকেটের মূলহোতা ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শীর্ষস্থানীয়

মোংলা বন্দরে বিদেশি জাহাজে গাড়ির ঢল
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। চলতি অর্থবছরে এখানে বিদেশি বাণিজ্যিক জাহাজের আগমন অনেক বেড়েছে। কন্টেইনার, মেশিনারিজ এবং অন্যান্য পণ্যবাহী জাহাজও বেশি আসছে। ফলে বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও জাহাজ মালিক-শ্রমিকরা এখন খুব ব্যস্ত সময় পার করছেন। রিকন্ডিশন গাড়ি আমদানি বেশি হওয়ায় বন্দরের রাজস্ব আয়ও বেড়েছে। জাপান ও

অবৈধভাবে আসছে বিদেশি প্রাণী, ফেসবুকে গোপন কেনাবেচা, হুমকির মুখে বাস্তুতন্ত্র
দেশে শখের বশে বিদেশি বিভিন্ন প্রজাতির সরীসৃপ পোষার প্রবণতা বাড়ছে। এই সুযোগে একটি অবৈধ চক্র ফেসবুকভিত্তিক বাজারের মাধ্যমে গোপনে এসব প্রাণী দেশে আনছে ও বিক্রি করছে। বিশেষজ্ঞরা বলছেন, কোনো নীতিমালা ও তদারকি ছাড়া আগত এই প্রাণীগুলো দেশীয় বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকির কারণ হতে পারে। অনুসন্ধানে জানা যায়, ফেসবুক

বিশ্বের সবচেয়ে ‘গরিব প্রেসিডেন্ট’ মুজিকা মারা গেছেন
উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুজিকা ৮৯ বছর বয়সে মারা গেছেন। তিনি ‘পেপে’ নামে পরিচিত ছিলেন। বামপন্থিদের কাছে কিংবদন্তি ও গেরিলা যোদ্ধা হিসেবে পরিচিত মুজিকা ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত উরুগুয়ে শাসন করেছেন। সাধারণ জীবনযাপনের জন্য তিনি বিশ্বের ‘সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট’ হিসেবে পরিচিত ছিলেন। খাদ্যনালীর ক্যান্সারের সঙ্গে দীর্ঘ এক বছরের লড়াইয়ের

সিরিয়ার ওপর থেকে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর আরোপিত দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। সিরিয়ার সাবেক শাসক বাশার আল-আসাদের শাসনামলে এই নিষেধাজ্ঞা জারি করেছিল ওয়াশিংটন। সৌদি আরব সফরকালে ট্রাম্প এই ঘোষণা দেন। ট্রাম্প বলেন, সিরিয়ায় একটি নতুন সরকার এসেছে এবং তিনি আশা করেন এই সরকার দেশটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ করতে

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র
আওয়ামী লীগের ওপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নিষেধাজ্ঞা মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে আলোচিত হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না। একইসঙ্গে, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ন্যায়সংগত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়া চায়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস “টমি”

দূষিত শহরের শীর্ষে কুয়েত সিটি
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ কুয়েত সিটি শীর্ষে রয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকা ৯৫ স্কোর নিয়ে ১৭তম স্থানে আছে। আজ সকাল পৌনে ৯টা নাগাদ আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার এই তথ্য জানিয়েছে। আইকিউএয়ারের তালিকায় কুয়েত সিটির স্কোর ৩৩৮, যা দুর্যোগপূর্ণ। ২০০ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে কঙ্গোর কিনসাসা এবং ১৮১

পুরো কাশ্মিরকে নিজেদের ভূখণ্ড দাবি করল ভারত
ভারত বলেছে, পুরো কাশ্মীর তাদের ভূখণ্ড এবং পাকিস্তান অবৈধভাবে এটি দখল করে রেখেছে। ভারত দাবি করেছে, পাকিস্তানকে অবশ্যই এই অঞ্চল ছেড়ে দিতে হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল জানান, কাশ্মীর সমস্যার সমাধান ভারত ও পাকিস্তানের মধ্যেই হতে হবে এবং অন্য কোনো দেশের মধ্যস্থতা ভারত মেনে নেবে না। মার্কিন প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে ৩০০ বিলিয়ন ডলারের চুক্তি করল সৌদি আরব
সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে ৩০০ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রিয়াদে ‘সৌদি-যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরাম’-এ তিনি এই ঘোষণা দেন। যুবরাজ সালমান বলেন, সৌদি ভিশন ২০৩০-এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার যুক্তরাষ্ট্র এবং যৌথ বিনিয়োগ দুই দেশের সম্পর্কের মূল ভিত্তি। তিনি জানান, সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের বৈশ্বিক বিনিয়োগের






