সর্বশেষ

দিল্লিতে রেড অ্যালার্ট

Red alert in delhiProbashir city Popup 19 03

ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ তাপপ্রবাহের কারণে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর (আইএমডি)। বুধবার (১১ জুন) জারি করা এই সতর্কতা শুক্রবার (১৩ জুন) পর্যন্ত বলবৎ থাকবে। জনসাধারণকে অপ্রয়োজনে ঘর থেকে না বের হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার দিল্লি এবং আশপাশের বিভিন্ন এলাকায় তীব্র তাপপ্রবাহ রেকর্ড করা হয়। এদিন আয়নগরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস, যা শহরের মধ্যে সবচেয়ে বেশি। এছাড়া পালামে ৪৪.৫, রিজে ৪৩.৬, পিতমপুরায় ৪৩.৫, লোদি রোডে ৪৩.৪ এবং সফদরজংয়ে ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তাপমাত্রার পাশাপাশি আর্দ্রতা বাড়ায় গরমের অনুভূতিও বেড়েছে। তাপ সূচক (হিট ইনডেক্স) উদ্বেগজনকভাবে ৫১.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা শরীরের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। যদিও ভারতে এখনো তাপ সূচকের কোনো সরকারি রেকর্ড রাখা হয় না, তবুও এটি আবহাওয়া বিশ্লেষণে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিল্লির বিভিন্ন এলাকায় তাপপ্রবাহের জটিল অবস্থা দেখা গেছে। আয়নগর স্টেশনে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ বলে ধরা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত একই ধরনের গরম বজায় থাকতে পারে। শুক্রবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমার সম্ভাবনা রয়েছে।

রেড অ্যালার্টের আওতায় নাগরিকদের পর্যাপ্ত পানি পান, সরাসরি সূর্যের সংস্পর্শ এড়ানো এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এই সময়টিতে স্বাস্থ্য ঝুঁকি কমাতে সরকার ও স্বাস্থ্য বিভাগ সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03