
প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, সন্দেহভাজন আটক
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ব্যক্তিগত বাড়ি, দুটি সম্পত্তি ও একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে লন্ডনের পুলিশ। স্থানীয় সময় সোমবার ভোররাতে লন্ডনের উত্তরের কেন্টিশ টাউনে প্রধানমন্ত্রীর বাসায় আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ২১ বছর বয়সী এক যুবককে জীবন বিপন্ন করার উদ্দেশ্যে অগ্নিসংযোগের

ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বুধবার (১৪ মে) তাদের পঞ্চম সমাবর্তনে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি-লিট) ডিগ্রি প্রদান করেছে। দুপুর ২টা ১৮ মিনিটে অনুষ্ঠিত এই সমাবর্তনে সভাপতির আসন থেকে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার ড. ইউনূসের হাতে এই সম্মাননা তুলে দেন। উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া

তুমি কি রাতে আদৌ ঘুমাও? সৌদি যুবরাজকে ট্রাম্পের প্রশ্ন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরবকে বিশ্ব বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রশংসা করেছেন। এসময় তিনি যুবরাজকে একটি প্রশ্ন করেন, ‘আপনি কি রাতে ঘুমান?’ এক আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে দেওয়া বক্তব্যে ট্রাম্প সৌদি যুবরাজের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন। তিনি বলেন, সমালোচকরা মনে করেছিল সৌদির উন্নতি

ভারত–পাকিস্তানের হাইকমিশনের কর্মকর্তাকে পাল্টাপাল্টি বহিষ্কার
চলমান যুদ্ধবিরতির মধ্যে ভারত ও পাকিস্তান একে অপরের হাইকমিশনের দুই কর্মকর্তাকে বহিষ্কার করেছে। উভয় দেশই তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ দেশ ত্যাগ করতে বলেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের দেশে পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তা গুপ্তচরবৃত্তির সাথে জড়িত ছিলেন, তাই তাঁকে বহিষ্কার করা হয়েছে। এর কয়েক ঘণ্টা পর, পাকিস্তানও ইসলামাবাদে

এয়ারপোর্টে যাত্রীসেবার মান আরো বাড়ানো হবে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনিযুক্ত নির্বাহী পরিচালক রাগিব সামাদ বলেছেন, একটি দেশের ভাবমূর্তি বিমানবন্দরেই প্রতিফলিত হয়। তাই দেশের এই গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারের মানোন্নয়ন অত্যাবশ্যক। তিনি যাত্রীসেবার মান আরও বৃদ্ধির ওপর জোর দিয়েছেন এবং এই লক্ষ্য বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন। বুধবার (১৪ মে) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ভবনে এভিয়েশন

ফেসবুক–ইউটিউবসহ আ. লীগের সকল প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি
আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার। এগুলোর ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, এক্স অ্যাকাউন্ট ব্লক করতে বিটিআরসিকে চিঠি দেওয়া হয়েছে। জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি বিটিআরসিকে এই চিঠি দিয়েছে। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বিষয়টি নিশ্চিত করেছেন।

ইন্টারকন্টিনেন্টালের সঙ্গে প্রবাসীর হেলিকপ্টারের নবযাত্রা
বাংলাদেশের শীর্ষস্থানীয় বিলাসবহুল পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল -ঢাকার সঙ্গে প্রবাসীর হেলিকপ্টার-এর আনুষ্ঠানিক অংশীদারিত্ব শুরু হয়েছে। মঙ্গলবার বিকাশের সহযোগিতায় ‘ফ্লেভারফুল বাংলাদেশ’ উৎসব উপলক্ষ্যে আয়োজিত প্রেস মিট থেকে এই দুই প্রতিষ্ঠানের যৌথ যাত্রা আরম্ভের ঘোষণা দেওয়া হয়। এসময় ইন্টারকন্টিনেন্টাল -ঢাকার অ্যাকটিং জেনারেল ম্যানেজার অলিভিয়র লোরেউ, বিকাশের প্রতিনিধি কাইদুল আরেফিন, হারনেট ফাইন আর্টসের চিফ

চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চীন ও রাশিয়ার চুক্তি
রাশিয়া ও চীন যৌথভাবে চাঁদে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি করেছে। এই বিদ্যুৎকেন্দ্রটি তাদের পরিকল্পিত ‘আন্তর্জাতিক লুনার রিসার্চ স্টেশন’ (আইএলআরএস) পরিচালনার জন্য ব্যবহার করা হবে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকে বলা হয়েছে, ২০৩৬ সালের মধ্যে এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান ইউরি বোরিসভ জানিয়েছেন,

‘সৌদি আরবই বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ’— রিয়াদ ফোরামে ট্রাম্পের বার্তা
সৌদি-আমেরিকা বিনিয়োগ ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে ‘বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ’ হিসেবে অভিহিত করেছেন। রিয়াদে দেওয়া বক্তব্যে তিনি সৌদি নেতৃত্ব, অর্থনৈতিক রূপান্তর এবং বৈশ্বিক মঞ্চে দেশটির ক্রমবর্ধমান প্রভাবের প্রশংসা করেন। ট্রাম্প সৌদি নেতাদের বলেন, রিয়াদ একটি বৈশ্বিক বাণিজ্য কেন্দ্রে পরিণত হবে এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখান থেকেই শুরু হবে। তিনি

স্ত্রী-সন্তানদের হত্যাচেষ্টা, নিজের গলাও কাটলেন যুবক
কুষ্টিয়া শহরে পারিবারিক কলহের জেরে স্ত্রী মেঘলাকে হত্যার অভিযোগে স্বামী মামুনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়াও, দুই কন্যা শিশুকে মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মঙ্গলবার রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মেঘলার মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম এই তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মামুন তার





