
ওবায়দুল কাদেরসহ ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির চিঠি
জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবীর নানকসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে চিঠি পাঠিয়েছে চিফ প্রসিকিউটর কার্যালয়। বৃহস্পতিবার (১০ এপ্রিল) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। অন্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান

বাংলাদেশের নাম পরিবর্তন চায় ইসলামী আন্দোলন
‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নাম পরিবর্তন করে ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ বা ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ নামকরণের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টায় দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে এ প্রস্তাবনা জমা দেন। কমিশনের

অপহৃত সৌদি প্রবাসীর ছেলে উদ্ধার, গ্রেপ্তার ৯
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী শহিদুল ইসলাম মালুর ১৯ বছর বয়সী ছেলে রিফাত মিয়াকে বাড়ি থেকে অপহরণ করেছিলো একদল দুর্বৃত্ত। চাঞ্চল্যকর এ অপহরণের ১৮ ঘণ্টার মধ্যে যৌথবাহিনী সাঁড়াশি অভিযান চালিয়ে অপহৃত রিফাতকে উদ্ধার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত মূলহোতা সশস্ত্র বাহিনীর বহিষ্কৃত এলসি রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়। এরপর

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স
আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। জুনে নিউইয়র্কে জাতিসংঘের কনফারেন্সে ফিলিস্তিনিকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করতে পারে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বুধবার (৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন। তিনি ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স-৫ টেলিভিশনকে বলেছেন, “আমাদের অবশ্যই (ফিলিস্তিনকে) স্বীকৃতির দিকে যেতে হবে এবং এটি আমরা কয়েক

লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৪২ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৪২ বাংলাদেশে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর ৫টায় বিশেষ বিমানে তারা বাংলাদেশে অবতরণ করবেন। বুধবার এক বার্তায় এ তথ্য জানানো হয়। ১৪২ বাংলাদেশীর মধ্যে দীর্ঘদিন ধরে লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি থাকা ১৬ বাংলাদেশি কর্মী রয়েছেন। এই ১৬ কর্মী ভয়াবহ মানবিক পরিস্থিতির মধ্যে তাদের উদ্ধার ও প্রত্যাবাসনে কাজ

সংরক্ষিত বনে হাতির ক্ষতবিক্ষত মরদেহ, তুলে নেওয়া হয়েছে দাঁত
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সংরক্ষিত বনাঞ্চলে একটি হাতিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর ওই হাতির দাঁত এবং নখসহ শরীরের বিভিন্ন অংশ কেটে নিয়ে গেছে তারা। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিনদিন আগে হাতিটিকে হত্যা করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার জলদী রেঞ্জের পাইরাং বিটের আওতাধীন মনুমার ঝিরি

তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলায় ছাত্রদল-যুবদল নেতা আটক
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা থানা হেফাজতে রয়েছে। তবে হামলার ঘটনায় এখনও মামলা হয়নি। গতকাল সাগর হোসেন শুক্কুর ও আব্দুল কাদেরকে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার পূর্বাচল এলাকা থেকে আটক করা হয়। শুক্কুর রামগঞ্জের

পাইলটসহ বিমানবাহিনীর ৯৭০ জনকে বহিষ্কারের হুমকি
গাজায় অভিযান চালিয়ে যেতে আপত্তি জানানোয় বিমান বাহিনীর ৯৭০ জন পাইলট, কর্মকর্তা ও সেনা সদস্যকে বহিষ্কারের হুমকি দিয়েছে বাহিনীর কমান্ডাররা। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের দৈনিক হারেৎজ। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বিমানবাহিনীর শীর্ষ কমান্ডার বরাবর গাজায় সামরিক অভিযানে আপত্তি এবং এ অভিযান বন্ধের দাবি জানিয়ে একটি চিঠি গিয়েছে

যে রেস্তোরাঁয় রোগা হলে মেলে ছাড়!
আপনি কি রেস্তোরাঁয় খাওয়ার খরচে ছাড় পেতে চান? তাহলে আপনাকে রোগা হতে হবে! কথাটা নিছক ঠাট্টা নয় বরং সত্যি ঘটনা। থাইল্যান্ডের একটি রেস্তোরাঁ এমনই এক অদ্ভুত অফার চালু করেছে, যেখানে শরীরের গড়নের ওপর ভিত্তি করেই মিলছে মূল্যছাড়। যত রোগা, তত বেশি ডিসকাউন্ট-এই নিয়মেই চলছে তাদের প্রচার। থাইল্যান্ডের উত্তরের শহর চিয়াং

ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল পড়ল সৌদি আরবে
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবে গিয়ে পড়েছে। ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছিল। অন্যদিকে ইসরায়েলের দিকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রটি ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এবং সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। আনাদোলু বলছে, ইসরায়েলি গণমাধ্যমের খবর




