
বিমানে সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ করলেন ভারতীয় মাতাল যাত্রী!
ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে থাইল্যান্ডের ব্যাংককগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মদ্যপ এক যাত্রীর অশালীন আচরণ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, মাতাল ওই যাত্রী সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ করেছেন। বুধবার (৯ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই ঘটনায় বিমানের কর্তৃপক্ষ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে এবং অভিযুক্ত যাত্রীর

ফেসবুক-ইন্সটাগ্রামে ফ্যাক্ট চেকিং বন্ধ হলো আমেরিকায়
মেটার স্বত্বাধিকারী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ গত জানুয়ারিতে এক ভিডিও বার্তায় ফেসবুক, ইন্সটাগ্রাম ও থ্রেডস থেকে তৃতীয় পক্ষ (থার্ড-পার্টি) ফ্যাক্ট চেকিং সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এবারে আমেরিকায় সেটাই কার্যকর করা হলো। গত ৭ এপ্রিল (সোমবার) থেকে মেটার মালিকানাধীন ফেসবুক, ইন্সটাগ্রাম ও থ্রেডসে ফ্যাক্ট চেকিং পুরোপুরি বন্ধ করে

প্রবাসীদের বড় সুসংবাদ দিলো সৌদি আরব
এখন আবশির অ্যাপের মাধ্যমে সৌদি প্রবাসীদের পাসপোর্ট হালনাগাদ করা যাবেসৌদি আরবে এখন থেকে প্রবাসীদের পাসপোর্ট বিষয়ক তথ্য অনলাইনে হালনাগাদ করার সুযোগ চালু হয়েছে। সৌদি আরবে এখন থেকে প্রবাসীদের পাসপোর্ট বিষয়ক তথ্য অনলাইনে হালনাগাদ করার সুযোগ চালু হয়েছে। নিয়োগকর্তারা ‘আবশির’ (Absher) প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের অধীনস্থ প্রবাসী কর্মীদের পাসপোর্ট তথ্য আপডেট

বিমান অবতরণের পরেই পাইলটের মৃত্যু
বিমান অবতরণের পরেই মৃত্যু হল পাইলটের। বুধবার সন্ধ্যায় শ্রীনগর-দিল্লিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান দিল্লি বিমানবন্দরে নিরাপদে অবতরণের কিছুক্ষণ পরেই এই দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ২৮ বছর বয়সি বিমান চালক আরমান হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। কয়েকদিন আগেই তাঁর বিয়ে হয়েছিল। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিমান তৈরি করা জুলহাসকে দ্বিতীয় দফায় আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান
মানিকগঞ্জের যুবক জুলহাস মোল্লার তৈরি করা বিমানে নতুন ইঞ্জিন লাগানো এবং প্রয়োজনীয় কিছু সংস্কার করার জন্য তাকে দ্বিতীয় দফায় আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা পৌনে ১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জুলহাস মোল্লার হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন দলের জাতীয় স্থায়ী

লালগালিচা দেখেই রেগে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে এয়ারপোর্ট থানা পরিদর্শনে গিয়ে লাল গালিচা দেখেই রেগে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় উপস্থিত পুলিশ অফিসারের ওপর ক্ষোভ ঝাড়তে দেখা গেছে তাকে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে স্বরাষ্ট্র উপদেষ্টার আগমন উপলক্ষে লাল গালিচা সংবর্ধনার ব্যবস্থা করেছিল সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ। তবে বিষয়টি

মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য বড় সুখবর
মালয়েশিয়ার নাগরিকদের সঙ্গে বিবাহসূত্রে থাকা ভিনদেশিদের জন্য স্থায়ী বাসিন্দা (পিআর) আবেদন নিষ্পত্তি কার্যক্রম দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ১০ বছরেরও বেশি সময় ধরে ঝুলে থাকা আবেদনগুলো ২০২৫ সালের জুনের মধ্যেই সম্পূর্ণভাবে নিষ্পন্ন হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে জমাকৃত ১৭,৪১১টি পিআর আবেদনের

নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় মেয়েসহ প্রবাসীর মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি এবং তার আট বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। রোববার রাত সোয়া ১০টায় বার্লিংটন কাউন্টির ইন্টারস্টেট-২৯৫ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিউ জার্সি পুলিশের মুখপাত্র জেফরি লেবরন। নিহত শরফু উদ্দিনের (৩৬) বাড়ি ফেনীর ফরহাদ নগরে। তার ৮ বছর বয়েসী মেয়ে রামিসাও মারা

শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করেন। আসামিরা পলাতক থাকায় আদালত

চীনের শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশে উন্নীত করলেন ট্রাম্প
চীনের ওপর আরোপিত বাণিজ্য শুল্ক ১০৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশে উন্নীত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গভীর রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই। পাল্টাপাল্টি শুল্ক জারি করে যুক্তরাষ্ট্রকে চীন অসম্মান করেছে অভিযোগ করে ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প





