
দুবাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন মুহাম্মদ বাবু নামের এক বাংলাদেশি যুবক। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর এলাকার বাসিন্দা। সোমবার (২৬ মে) সকালবেলা দুবাইয়ের জেবাল আলী এলাকায় একটি ভিলায় ড্রিল মেশিন চালানোর সময় হঠাৎ শর্টসার্কিট ঘটে। এতে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুর মৃত্যু হয় বলে জানা গেছে।

ওমানে জাল টাকার ছড়াছড়ি, ৪ জন গ্রেপ্তার
ওমানে জাল বিদেশি মুদ্রা বিনিময়ের নামে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। পুলিশ জানায়, প্রতারকরা আকর্ষণীয় বিনিময় হারের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। রয়্যাল ওমান পুলিশের অপরাধ তদন্ত ও অনুসন্ধান বিভাগ, আল উস্তা প্রাদেশিক পুলিশ কমান্ডের সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্তদের মিশরীয় নাগরিকদের আটক

পাকিস্তানকে মোদির হুংকার : রুটি খাও, নইলে বুলেট তো আছেই
ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ের সীমান্ত উত্তেজনা, গোলাগুলি এবং পাল্টা হামলার পর দু’দেশের মধ্যে আপাত যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে সামরিক সংঘাত কিছুটা থামলেও রাজনৈতিক বক্তব্যে এখনো উত্তাপ ছড়াচ্ছেন দুই দেশের নেতারা। এই প্রেক্ষাপটে, পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, “তোমরা শান্তিতে বাঁচো,

প্রবাসীর স্ত্রীর পরকীয়া, প্রেমিকসহ হাতেনাতে আটক
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১ নম্বর হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে পরকীয়া প্রেমিকসহ আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয়রা। শনিবার (২৫ মে) দিবাগত রাতে ওই এলাকার নূরী বাড়িতে এ ঘটনা ঘটে। পরে সোমবার (২৬ মে) দুপুরে পুলিশ উভয়কে থানায় এনে জিজ্ঞাসাবাদে নেয়। আটক নারী বিথী আক্তার এলাকার প্রবাসী মিলন

প্রবাসীর তিন বিয়ে করা স্ত্রী কারাগারে
সিলেট নগরীর দরগাহ গেট এলাকা থেকে এক নারী কর্মচারীকে অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ফাহিমা আক্তার সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগে অফিস সহায়ক (টিকাদান কর্মী) পদে কর্মরত ছিলেন। সোমবার (২৬ মে) তাকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল

পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান, প্রশংসায় ভাসছে প্রবাসী বাংলাদেশিরা
ইসলামের শিক্ষা “পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ”—এই বার্তাকে ধারণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে এক ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। রোববার (২৫ মে) ইসলামিক কালচারাল সংগঠন ‘ইহদিনা’-এর আয়োজনে ‘কমিউনিটি ক্লিনআপ ডে’ শীর্ষক কর্মসূচিতে স্থানীয় মুসলিম কমিউনিটির সদস্যরা অংশ নেন। হ্যামট্রামিক সিটির জেইন ফিল্ড পার্ক থেকে কর্মসূচির সূচনা হয় জোহরের নামাজ,

ব্রুনাই প্রবাসীর স্ত্রী ও সন্তানকে মারধরের অভিযোগ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামে প্রবাসীর স্ত্রী ও তার কিশোর সন্তানকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২৬ মে) কালীগঞ্জ থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী। অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার সকালে পারিবারিক একটি তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে ব্রুনাই প্রবাসীর স্ত্রী রেশমা খাতুন ও তার ছেলে

সম্পদের লোভে প্রবাসী ভাইকে খুন, ভাই-ভাবিদের মৃত্যুদণ্ড
সিলেটের ওসমানীনগর উপজেলায় জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে প্রবাসী শেখ মাসুক মিয়াকে হত্যার দায়ে তার চার সহোদরসহ আটজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দা আমিনা ফারহিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ওসমানীনগরের ফতেহপুর গুপ্তপাড়া গ্রামের শেখ

দুবাইয়ের যুবরাজের ওমান ত্যাগ
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ওমানে তার সরকারি সফর শেষে সোমবার দেশে ফিরে গেছেন। মাসকাটের বেসরকারি বিমানবন্দরে ওমানের সংস্কৃতি, ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী হিজ হাইনেস সাইয়্যেদ থিয়াজিন বিন হাইথম আল সাঈদ তাকে বিদায় জানান। এই বিদায়

জালিয়াত চক্রের শিকার হচ্ছেন প্রবাসীরা: ওমান পুলিশের সতর্কবার্তা
চলতি বছরের প্রথম প্রান্তিকে ওমানে জালিয়াতি সংশ্লিষ্ট অপরাধের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। রয়্যাল ওমান পুলিশের ইনকোয়ারি ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জামাল বিন হাবিব আল কুরাইশি জানিয়েছেন, গত বছরের তুলনায় ২০২৫ সালের প্রথম তিন মাসে এই ধরনের অপরাধ ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ও ই-কমার্স ব্যবহারের প্রবৃদ্ধি সাইবার প্রতারণাকে






