
১১ মে ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নিশ্চিত করেছেন যে ইরান ও আমেরিকা আগামী ১১ই মে ওমানে তাদের পরমাণু কর্মসূচি নিয়ে চতুর্থ দফা পরোক্ষ আলোচনা করবে। আরাঘচি টেলিগ্রামে জানান, ওমানের পক্ষ থেকে আলোচনার জন্য অনুরোধ করা হলে ইরান সম্মতি জানায়। আলোচনার সঠিক সময় এবং স্থান আয়োজক দেশ নির্ধারণ করবে। তাসনিম সংবাদ সংস্থা এর

স্যুট পইরা আইলে ছাইড়া দিও না, খেয়াল রাইখ
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশযাত্রার ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে যান। সেখানে তিনি ইমিগ্রেশনে অপেক্ষারত যাত্রীদের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় তিনি পুলিশকে যাত্রীদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখার নির্দেশ দেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের

ওমানে বাংলাদেশিদের বর্ণিল বৈশাখ উদ্যাপন
ওমানে গতকাল অনুষ্ঠিত বৈশাখী মেলা প্রবাসী বাংলাদেশিদের এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়েছে। স্থানীয় সোশ্যাল ক্লাবের উদ্যোগে আয়োজিত এই মেলা প্রবাসের মাটিতেও দেশের চিরায়ত উৎসবের রঙ, সুর ও আনন্দ পুনরুদ্ধার করেছে। বারকার সোয়াদী হলিডে রিসোর্টে অনুষ্ঠিত এই জমজমাট আয়োজনে শত শত বাংলাদেশি অংশগ্রহণ করে উৎসবের আমেজ সৃষ্টি করেন। বিদেশের মাটিতে দেশের

সব ধরণের বিমানের জন্য আকাশপথ খুলে দিল পাকিস্তান
পাকিস্তান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (পিএএ) জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা সব ধরনের ফ্লাইটের জন্য সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয়েছে। পিএএ আরও জানায়, দেশের সব বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা স্বাভাবিক হয়েছে। যাত্রীদের তাদের ফ্লাইটের সময়সূচী জানতে এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। ভারত ও পাকিস্তান সাম্প্রতিক সংঘাত বন্ধে সম্মত হওয়ার পর

ওমানে ৩ প্রবাসীর উপর আজীবন নিষেধাজ্ঞা
ওমানে এক নারীসহ তিন প্রবাসীকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড, মোটা অঙ্কের জরিমানা এবং স্থায়ীভাবে বহিষ্কারের আদেশ দিয়েছেন সোহারের আপিল আদালত। তাঁদের বিরুদ্ধে মানব পাচার, পতিতাবৃত্তি, সাইবার অপরাধ এবং অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে। দণ্ডপ্রাপ্ত তিনজনই মিসরীয় নাগরিক। তারা হলেন—মোহাম্মদ নাবিল এল-সাঈদ, শোরুক আহমেদ মোহাম্মদ এবং কারিমা মোহাম্মদ সাদ। একইসঙ্গে দণ্ডিত হয়েছে ‘ইশরাকাত আল-আসর

প্রবাসীর স্ত্রীকে রাতে বাইরে ডাকার প্রতিবাদ করায় হামলা, শিক্ষক নিহত
বরিশালের মুলাদীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে বাইরে ডাকার প্রতিবাদ করায় হামলার ঘটনা ঘটেছে। এ সময় বড় ভাইকে বাঁচাতে গিয়ে স্কুল শিক্ষক জাকির হোসেন আকন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন আকন রামচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক

আ.লীগ নিষিদ্ধে এক ঘণ্টা সময় দিলেন হাসনাত
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আগামী এক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ করার জন্য আল্টিমেটাম দিয়েছেন। শনিবার সন্ধ্যায় শাহবাগে গণজমায়েত থেকে তিনি এই ঘোষণা দেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, যদি আগামী এক ঘণ্টার মধ্যে এই ঘোষণা না আসে, তবে তারা ইন্টারকন্টিনেন্টাল থেকে বাংলামোটর পর্যন্ত দখল করে নেবেন। তিনি

পাকিস্তানের পাল্টা হামলায় ৩ বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত—ভারতের প্রথম স্বীকারোক্তি
কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। পাকিস্তান এই প্রথম স্বীকার করেছে যে তাদের উচ্চগতির ক্ষেপণাস্ত্র ভারতের তিনটি বিমানঘাঁটিতে আঘাত হেনেছে। শনিবার ভারতীয় কর্তৃপক্ষ জানায়, পাকিস্তান জম্মু ও কাশ্মীরের উধমপুর, পাঞ্জাবের পাঠানকোট এবং বাথিন্ডার বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ভারত-পাকিস্তানকে যেভাবে যুদ্ধবিরতিতে রাজি করালো আমেরিকা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে। শনিবার ট্রাম্প তার সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত আলোচনার পর ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ট্রাম্প দুই দেশের সাধারণ বুদ্ধি ও চমৎকার কৌশল প্রয়োগের প্রশংসা করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান,

পাকিস্তানের গোলায় বিএসএফের ৮ সদস্য আহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু অঞ্চলের আরএস পুরায় পাকিস্তানি গোলার আঘাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আটজন সদস্য আহত হয়েছেন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে। এদিকে, জম্মু ও কাশ্মীরে মোতায়েনকৃত বিএসএফ সদস্যদের সহায়তার জন্য স্বেচ্ছায় রক্তদান করার আহ্বান জানিয়েছে ভারতের চিকিৎসা ও গবেষণা সংস্থা পোস্টগ্রাজুয়েট





