Long Popup (2)
সর্বশেষ

বাহরাইনে প্রবাসীদের জন্য মোবাইল কনস্যুলার ক্যাম্প, সেবায় সন্তুষ্ট প্রবাসীরা

Mobile consular camp for expatriates in bahrain, expatriates satisfied with serviceProbashircityWebPopupUpdate

বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিকটবর্তী স্থানে কনস্যুলার সেবা পৌঁছে দিতে ও তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল কনস্যুলার ক্যাম্প আয়োজন করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। শুক্রবার বাহরাইনের হিদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ ক্যাম্পে নানা ধরনের সেবা ও পরামর্শ প্রদান করা হয়।

ক্যাম্পে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সরাসরি শুনে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন। ক্যাম্পে পাসপোর্ট নবায়ন, জন্মনিবন্ধন, আইনি সহায়তা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (WEWB)-এর সদস্যপদ নিবন্ধন ও বিনামূল্যে চিকিৎসা পরামর্শসহ বিভিন্ন কনস্যুলার সেবা প্রদান করা হয়।

উক্ত আয়োজনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি বাহরাইনের শ্রম মন্ত্রণালয়, শ্রমবাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (LMRA), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর প্রতিনিধিরাও অংশ নেন। তারা প্রবাসীদের বাহরাইনের প্রচলিত আইন, ট্র্যাফিক বিধি, ভিসা সংশোধন, শ্রমিকদের অধিকার এবং স্বাস্থ্য বিষয়ে তথ্য ও সচেতনতামূলক পরামর্শ দেন।

রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার বলেন, “প্রবাসীদের কল্যাণে দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সচেতনতা প্রবাসজীবনকে নিরাপদ ও সফল করে তোলে।”

দূতাবাস সূত্রে জানা যায়, হিদ, গালালি, আরাদসহ আশপাশের এলাকার বাংলাদেশিদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে এই মোবাইল ক্যাম্প আয়োজন করা হয়। স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বিভিন্ন সেবা গ্রহণ করেন এবং এমন উদ্যোগকে স্বাগত জানান।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate