Opens in a new tab
সর্বশেষ

কর্মীদের সুবিধায় ওমানে নতুন আইন

MaxresdefaultWeb Popup (3)

ওমানে তীব্র গরমে নির্মাণ ও খোলা আকাশের নিচে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন নিয়ম জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন নির্দেশিকায় গরমের মধ্যে কাজ করা শ্রমিকদের প্রতি ৪৫ থেকে ৬০ মিনিট অন্তর বিশ্রাম দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বিরতির ব্যবস্থা করতে হবে ছায়াযুক্ত বা শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে এবং সেখানে অবশ্যই সুপেয় পানির ব্যবস্থা থাকতে হবে।

এর আগে গত ১ জুন থেকে ওমানজুড়ে শুরু হয়েছে ‘মধ্যাহ্ন বিরতি’ কার্যক্রম। শ্রম মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, জুন, জুলাই ও আগস্ট মাসব্যাপী দুপুর ১২:৩০ থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত খোলা জায়গায় বা নির্মাণস্থলে কর্মীদের দিয়ে কাজ করানো সম্পূর্ণ নিষিদ্ধ।

শ্রম মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, প্রতিবছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সরাসরি রোদে বা ছায়াহীন স্থানে কর্মী নিয়োগ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর শ্রম আইনের ১১৮ ধারা অনুযায়ী, এই নির্দেশনা লঙ্ঘন করলে ১০০ থেকে ৫০০ ওমানি রিয়াল পর্যন্ত জরিমানা অথবা এক মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)