
টাইম ট্রাভেল করাবে গুগল ম্যাপ! নতুন ফিচার নিয়ে কৌতূহল
টাইম ট্রাভেল বা সময় ভ্রমণ, এমন একটি ধারণা যা কল্পবিজ্ঞান সাহিত্যে প্রচলিত। অর্থাৎ এমন এক যন্ত্র, যা দিয়ে আপনি অতীতে ফিরে যেতে পারবেন, যেমন সম্রাট আকবরের রাজসভায় বা পিরামিড নির্মাণের মুহূর্তে। যদিও এটি এখনও কল্পনা ছাড়া কিছু নয়, তবে গুগল আপনাকে অতীতের সময়গুলো অনুভব করার সুযোগ দিচ্ছে। বিশ্বাস না হলে,

ঈদের দিনে স্ত্রীকে নৃশংসভাবে খুনের অভিযোগে মক্কায় বাংলাদেশি গ্রেপ্তার
সৌদি আরবের মক্কায় ঈদুল ফিতরের দিনে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, এক বাংলাদেশি নাগরিক তাঁর স্ত্রীকে ধারালো ছুরি ও অ্যাসিড দিয়ে নৃশংসভাবে আক্রমণ করে হত্যা করেছেন। এই ঘটনায় আরও এক নারী নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন

ঈদের নামাজ থেকে ফেরার সময় গোলাগুলির মধ্যে পড়েছিলেন জাহিদ হাসান
তখন বয়স চার বছর পেরিয়ে। সে বয়সের অনেক কিছুই মনে না থাকলেও একবার ঈদের নামাজ শেষে ফেরার পথে গোলাগুলির মধ্যে পড়েছিলেন, সেই ঘটনা মনে হলে এখনো আঁতকে ওঠেন জাহিদ হাসান, স্পষ্ট মনে আছে সেদিনের কথা। কারণ, শিশুমনে এই ঘটনার প্রভাব দীর্ঘদিন ছিল। এই ঘটনার পর দীর্ঘদিন মানসিক ট্রমায় ছিলেন তিনি।

ঈদগাহে সংঘর্ষের আশঙ্কা, ১৪৪ ধারা জারি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠের ইমাম নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে দুই পক্ষ। এ অবস্থায় সংঘর্ষের আশঙ্কায় ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। রোববার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে ঈদের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত (চাঁদ দেখার ওপর নির্ভরশীল) ১৪৪ ধারা জারি করে গফরগাঁও উপজেলা

শাওয়ালের চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ
বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার (৩১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারের আকাশে চাঁদ দেখা যাওয়ার তথ্য জানিয়েছেন সেখানকার জেলা প্রশাসক। ইসলামিক ফাউন্ডেশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ঈদের প্রধান জামাত রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে জাতীয়

তিস্তা ছাড়াও পানি ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে আগ্রহী চীন
প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, দেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও কাজ করতে ইতিবাচক সাড়া দিয়েছে দেশটি। রোববার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফরের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

বাংলাদেশের আম পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্বাদের– বললেন চীনা প্রেসিডেন্ট
বাংলাদেশ থেকে আম আমদানির ব্যাপারে চীন ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। তিনি বলেন, চীন আম আমদানির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বলেছেন, তিনি বাংলাদেশের আমের স্বাদ গ্রহণ করেছেন। তার কাছে মনে হয়েছে, বাংলাদেশের আম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনের ইতিবাচক সাড়া
প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ প্রসারে চীন ইতিবাচক সাড়া দিয়েছে। বাংলাদেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী বর্তমানে চীনে পড়াশোনা করছেন। যা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে। রোববার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশে স্পেশালাইজড হাসপাতাল গড়তে চায় চীন
বাংলাদেশে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্পেশালাইজড হাসপাতাল স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে চীন। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এরইমধ্যে চীনে চারটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য ডেডিকেটেড করা হয়েছে। রোববার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার কথা জানিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। দুদিন আগে মিসর ও কাতারের পক্ষ থেকে যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়া হয়েছিল। সেটিতেই রাজি হয়েছে গোষ্ঠীটি। তবে ইসরায়েল এই প্রস্তাবে রাজি কিনা তা এখনও জানায়নি। রোববার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বার্তাসংস্থাটি বলছে,





