সর্বশেষ

ওমানে ব্লকড থাকা কর্মীদের জন্য বিরাট সুখবর

OmanWeb Popup (3)

ওমানে ভিসা ব্লকড কিন্তু বৈধ হতে চাওয়া প্রবাসীদের মনের আকাঙ্খাও পূরণ হতে যাচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, যাদের ভিসা ব্লক করা আছে তারা এখন থেকে পুরাতন স্পনসরের অনুমতি ছাড়াই ভিসা নবায়ন করতে পারবেন। অল্প কিছু জরিমানা দিয়ে ভিসা রিনিউ করা যাবে নতুন আরবাবের অধীনে। শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হতে পারে।

এর আগে অবৈধ কর্মীদের জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ দিতে ৩১ জুলাই পর্যন্ত একটি গ্রেস পিরিয়ড ঘোষণা করে ওমানের শ্রম মন্ত্রণালয়। এই সময়ে অবৈধরা জরিমানা ছাড়াই নতুন নিয়োগকর্তার অধীনে বৈধ হতে পারবেন কিংবা ওমান ত্যাগ করার সুযোগ পাবেন। বিষয়টি এর আগে মাস্কাট দূতাবাস থেকেও নিশ্চিত করা হয়।

তবে সেই বিজ্ঞপ্তির আলোকে ফ্যামিলি কিংবা ভিজিট ভিসায় আসা ব্যক্তি এবং নিয়োগকর্তা যাদের ব্লক করেছে তারা এই সুবিধা ভোগ করতে পারতেন না। ফলে ব্লকড থাকা কর্মীরা এতদিন নিজেদের ভাগ্য নিয়ে দুশ্চিন্তায় ছিলেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup