
নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনীতি শিখতে তাঁর বাসায় আসতে চেয়েছেন বলে দাবি করেছেন মডেল ও রাজনীতিক মেঘনা আলম। আজ শনিবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। ফেসবুক পোস্টে মেঘনা আলম অভিযোগ করে লেখেন, নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর কাছে

শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি
সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের ডেগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে লেখা একটি চিঠি পাওয়া গেছে। আজ শনিবার সকালে মাজার প্রাঙ্গণে তিনটি ডেগ ও তিনটি বড় দানবাক্স খোলার পর টাকা গণনার সময় চিঠিটি উদ্ধার করা হয়। চিঠিতে শেখ হাসিনাকে ‘মৃত্যুর মুখ’ থেকে রক্ষা এবং তাঁর হায়াত বাড়ানোর জন্য

একই ফ্লাইট নম্বরে আকাশে দুই বিমান,বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা
যুক্তরাষ্ট্রের ফিনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে গত শুক্রবার মধ্যরাতের পর এক রোমহর্ষক ঘটনা ঘটেছে। আমেরিকান এয়ারলাইনসের একই ফ্লাইট নম্বর (২৪৮২) যুক্ত দুটি উড়োজাহাজ প্রায় একই সময়ে আকাশে চলে আসে। এয়ার ট্রাফিক কন্ট্রোলারের (এটিসি) তাৎক্ষণিক ও বিচক্ষণ সিদ্ধান্তের কারণে অল্পের জন্য বড় ধরনের সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছেন দুই উড়োজাহাজের যাত্রীরা।

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন ইরানি পাইলট জীবিত আছেন
গত মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় নিখোঁজ হওয়া তিন ইরানি পাইলট কাতারের কাছে বন্দী আছেন বলে দাবি করেছে তেহরান। আজ শনিবার (১৫ আগস্ট) ইরানের সশস্ত্র বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এই তথ্য জানিয়েছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এবং ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে

ছেলের স্ত্রীর সব রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনেইয়ের সুলতান
রাজপরিবারের সদস্য হিসেবে ‘অশোভন’ আচরণের অভিযোগে নিজের এক পুত্রবধূর সব রাজকীয় উপাধি প্রত্যাহার করে নিয়েছেন ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ। তবে ঠিক কী ধরনের আচরণের কারণে তাঁর বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে রাজপ্রাসাদের পক্ষ থেকে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। গতকাল শুক্রবার (১৪ আগস্ট) দ্য টাইমস অব ইন্ডিয়ার

জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী
জ্বালানি টার্মিনালের সক্ষমতা বৃদ্ধি এবং নতুন কূপ খননের মাধ্যমে দেশে জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা বাড়ানো সম্ভব, তবে এই লক্ষ্য অর্জনে অন্তত দুই বছর সময় প্রয়োজন বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটে একটি কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ‘আধুনিক প্রযুক্তির

স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে ২,৬০০ ডলার পাবে অবৈধ অভিবাসীরা
যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসরত অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন তাদের অভিযান ও বহিষ্কার কার্যক্রম অত্যন্ত কঠোর করেছে। এই পদক্ষেপের অংশ হিসেবে একদিকে যেমন গ্রেপ্তার ও আটকের ঘটনা বাড়ছে, অন্যদিকে অভিবাসন আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে নতুন ও আধুনিক সরঞ্জাম কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই নতুন সরঞ্জামগুলোর মধ্যে কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক

কুয়েতে ভারতীয় চালকের বাস চাপায় বাংলাদেশি নিহত
কুয়েতে দুই বাসের মাঝে চাপা পড়ে এক প্রবাসী বাংলাদেশি বাসচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ভারতীয় বাসচালককে আটক করেছে স্থানীয় পুলিশ। কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমসের বরাত দিয়ে জানা গেছে, গতকাল শুক্রবার দেশটির জিলিব আল-শুয়েখ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শুক্রবার জিলিব আল-শুয়েখ এলাকায়

ইয়েমেনে নতুন করে ৬ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা
ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আল-মাখা বন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হুতি। ভয়াবহ এই হামলায় অন্তত একজন নিহত ও আটজন আহত হয়েছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও দুজন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ইয়েমেনের সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, গতকাল শুক্রবার (১৪

লেবাননে জুয়া নিয়ে হট্টগোল, ১০ বাংলাদেশি আটক; দূতাবাসের কড়া সতর্কতা
লেবাননের রাজধানী বৈরুতে জুয়া খেলা নিয়ে হট্টগোল ও অবৈধভাবে বসবাসের অভিযোগে ১০ জন প্রবাসী বাংলাদেশিকে আটক করেছে দেশটির জেনারেল সিকিউরিটি। গত বুধবার ভোর পাঁচটার দিকে বৈরুতের জাল আল ব্লত এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে স্থানীয় পুলিশ। এ ঘটনার পরপরই প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলার বিষয়ে






