সর্বশেষ

ঢাকা বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণ, মোবাইল ল্যাপটপসহ আটক ৩

Fb12b5ae d6c9 4163 95fb 679293368feaWeb Popup (3)

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে প্রায় ৩৬ ভরি (৩৯৭ দশমিক ৭ গ্রাম) সোনার অলংকার, ৮টি মুঠোফোন ও ৩টি ল্যাপটপসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৩ এপিবিএন)। গ্রেপ্তার ওই তিন ব্যক্তি হলেন—রাবিয়া বেগম (৪৮), আকাশ আহমেদ (৩৫) ও মো. জলিল (৪৬)।

এপিবিএন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটের দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলায় ওই তিন ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা সুকৌশলে পালানোর চেষ্টা করেন। তবে এপিবিএন সদস্যরা ধাওয়া করে তাঁদের ধরে ফেলেন। পরে তাঁদের শরীর তল্লাশি করে ২২ ক্যারেট মানের ৩৯৭ দশমিক ৭ গ্রাম সোনার অলংকার, ৮টি মুঠোফোন ও ৩টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

69d3a9f8 4b89 46e9 b713 b24c90d4e665

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এপিবিএন জানায়, উদ্ধার করা এসব সোনার অলংকার, মুঠোফোন ও ল্যাপটপ রাজস্ব ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে আনা হয়েছিল। বিদেশ থেকে আসা অজ্ঞাতনামা যাত্রীদের কাছ থেকে এসব পণ্য সংগ্রহ করছিলেন তাঁরা। গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে সক্রিয় একটি সোনা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (১৩ এপিবিএন) পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, বিমানবন্দর এলাকায় যেকোনো অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে এপিবিএন সক্রিয় ভূমিকা পালন করছে। মাদক ও সোনা চোরাচালান রোধে পেশাদারির সঙ্গে তাঁদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup