
বিদেশি কর্মী নিয়োগে মালয়েশিয়ায় অনলাইন আবেদন শুরু
বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি আনতে পুরোপুরি অনলাইন ব্যবস্থা (এফডব্লিউসিএমএস) চালু করেছে মালয়েশিয়া। দেশটির শিল্প খাত, বিশেষ করে মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স ফেডারেশন (এফএমএম) এবং অ্যাসোসিয়েটেড চাইনিজ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসিসিসিআইএম) এই উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে। নতুন এই প্রক্রিয়ায় নিয়োগকর্তাদের আর সরকারি দপ্তরে গিয়ে ম্যানুয়ালি আবেদন

নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড , ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ওই মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে চাঞ্চল্যকর এই মামলার ১০ আসামিকে খালাস ও চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার

ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল
ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পরপরই ঢাকায় এসে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মুখোমুখি হওয়ার প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। সেই সফরের অংশ হিসেবেই ৫ অথবা ৬ অক্টোবর ঢাকায় জামাল ভূঁইয়াদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ

দুবাই থেকে আনা ৩১ ভরি সোনাসহ কক্সবাজারে আটক ২
কক্সবাজার বিমানবন্দরসংলগ্ন নতুন ফিশারিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩১ ভরি সোনাসহ দুই চোরাচালানকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটককৃতদের দাবি, শুল্ক ফাঁকি দিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে এসব স্বর্ণালংকার বাংলাদেশে আনা হয়েছিল। রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। আটক দুই যুবক

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ১ ডলারে মিলছে ২০ লাখ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ও নতুন নিষেধাজ্ঞার আশঙ্কায় মার্কিন ডলারের বিপরীতে রেকর্ড তলানিতে নেমেছে ইরানের মুদ্রা রিয়ালের মান। রোববার (২৩ আগস্ট) দেশটির বাজারে প্রতি মার্কিন ডলার ২০ লাখ রিয়ালে লেনদেন হয়েছে। তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন ও কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঠিক এক দিন আগে রিয়ালের এই ব্যাপক দরপতন ঘটল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম

ভারতে স্বামীকে হ’ত্যা করে নাড়িভুঁড়ি ব্যাগে ভরছিল স্ত্রী, দেখে ফেলেন বাড়িওয়ালা
ভারতের হরিয়ানায় স্বামীকে হত্যার পর পেট চিরে নাড়িভুঁড়িসহ অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ বের করে নেওয়ার মতো এক ভয়ংকর অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। পরে এই বীভৎস দৃশ্য দেখে ফেলা এক প্রত্যক্ষদর্শীর সামনে ধরা পড়ার আতঙ্কে ওই নারী দোতলার ছাদ থেকে নিচে লাফ দিয়ে গুরুতর আহত হন। হরিয়ানার কুরুক্ষেত্রের পেহোওয়া রোডের একটি ভাড়া

ইরান সফরে যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী
দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনার লক্ষ্যে মঙ্গলবার (২৫ আগস্ট) ইরানের রাজধানী তেহরান সফরে যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি। রোববার (২৩ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এক আনুষ্ঠানিক ঘোষণায় এই তথ্য নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই সফরের বিষয়টি জানা গেছে। ইরানের পররাষ্ট্র

শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার
শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধির লক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে সরকার। সোমবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার বিভিন্ন স্তরে এই বিশেষ প্রতিযোগিতা

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে দীর্ঘ ২০ বছর পর আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে পৌঁছাবেন। সরকারপ্রধান হিসেবে এবারই প্রথমবারের মতো তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। এই সফরের আগে তিনি আপাতত অন্য কোনো

ট্রান্সফরমার চুরি করতে এসে কাদায় আটকে গেল চোরদের গাড়ি, অতঃপর…
ভারতের পাঞ্জাবে খেতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চরম বিপাকে পড়েছে একদল চোর। রাতের অন্ধকারে চুরি করতে আসা চোরদের ব্যবহৃত প্রাইভেট কারটি খেতের কাদায় আটকে যায়। পরদিন সকালে সেই গাড়ি উদ্ধারে একটি ভারী ট্রাক নিয়ে এলে সেটিও কাদায় আটকে অচল হয়ে পড়ে। এমন অদ্ভুত পরিস্থিতিতে সন্দেহভাজন এক চোরকে হাতেনাতে ধরে পুলিশের






