Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

চীনের সানইয়ায় আন্তর্জাতিক গণমাধ্যম সফর, অংশ নিল বাংলাদেশ

40bd83a3 728d 4ac4 9684 e53bc4244b10Web Popup (3)

চীনের হাইনান প্রদেশের দৃষ্টিনন্দন সমুদ্রতীরবর্তী শহর সানইয়ায় সফলভাবে সম্পন্ন হয়েছে ছয় দিনব্যাপী আন্তর্জাতিক গণমাধ্যম সফর। ১ থেকে ৬ নভেম্বর পর্যন্ত আয়োজিত ‘গো চায়না ইন সানইয়া’ শীর্ষক এই বিশেষ কর্মসূচিতে বাংলাদেশসহ বিশ্বের ১৯টি দেশ ও অঞ্চলের গণমাধ্যম প্রতিনিধি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতারা অংশ নেন। এই সফরের মূল লক্ষ্য ছিল শহরটির প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, আধুনিক পর্যটন অবকাঠামো এবং অর্থনৈতিক উন্নয়নের চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরা।

73579433 fe33 4495 ad0a 25cbcadd1a1b

সানইয়া পৌর কমিটির প্রচার বিভাগের দিকনির্দেশনা ও সানইয়া পর্যটন উন্নয়ন ব্যুরোর সার্বিক আয়োজনে এই মেগা কর্মসূচি অনুষ্ঠিত হয়। সফরকালে আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিরা লুহুইতোউ পর্যটন এলাকা, ঐতিহাসিক ইয়াঝৌ প্রাচীন নগরী, আটলান্টিস সানইয়া, আন্তর্জাতিক ইয়ট মেরিনা এবং শুল্কমুক্ত বিপণিবিতানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান নিবিড়ভাবে পরিদর্শন করেন। এ সময় তাঁরা স্থানীয় সংস্কৃতি, সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ, ঐতিহ্যবাহী জেলেপল্লির জীবনযাত্রা, কৃষিভিত্তিক পর্যটন এবং ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।

832bc94c c798 4fbc b37c 2a7662950556

আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হিসেবে সানইয়া বিশ্বজুড়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, বর্তমানে ৮৮টি দেশের নাগরিক দেশটিতে বিভিন্ন ধরনের ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাচ্ছেন এবং সানইয়ার সঙ্গে ৩৮টি আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান রুট চালু রয়েছে। চলতি বছরের অক্টোবর পর্যন্ত সানইয়া ফিনিক্স আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি যাত্রী চলাচল ১০ লাখ ছাড়িয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশেরও বেশি। আয়োজকদের প্রত্যাশা, এই আন্তর্জাতিক সফরের মাধ্যমে সানইয়ার পর্যটন সম্ভাবনা ও সাংস্কৃতিক বৈচিত্র্য বিশ্বদরবারে আরও ব্যাপক পরিচিতি লাভ করবে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)