সর্বশেষ

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইলো আমিরাত

411a7229da3b4a3933e2f210760bfc53 6ac6084bbdad9Web Popup (3)

সংযুক্ত আরব আমিরাত থেকে এক বিলিয়ন ডলারের বেশি অর্থ পাচার করে বাংলাদেশে বিনিয়োগের ঘটনায় এক সুইস নাগরিকের মামলার বিষয়ে তথ্য চেয়েছে আমিরাত সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের আইনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (৭ অক্টোবর) সকালে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আলহামুদি। সাক্ষাৎকালে এই চাঞ্চল্যকর অর্থ পাচারের মামলাসহ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আইনি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে ওই সুইস নাগরিকের অর্থ পাচার ও বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি সহায়তা ও তথ্য কামনা করেন রাষ্ট্রদূত। জবাবে অ্যাটর্নি জেনারেল তাঁকে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার পূর্ণ আশ্বাস দেন। এ ছাড়া, বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার করার বিষয়েও তাঁরা উভয়ে মতবিনিময় করেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup