Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

ক্ষেপণাস্ত্র হামলার জেরে সৌদির দুই রুটে ফ্লাইট বন্ধ

D6dfa49e 9e2a 4915 add8 570553e051fdWeb Popup (3)

মধ্যপ্রাচ্যের চরম অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি এবং হুথি বিদ্রোহীদের উপর্যুপরি হামলার জেরে সৌদি আরবের রিয়াদ ও আবহাগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাতের উড়োজাহাজ সংস্থা ফ্লাইদুবাই। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত এই দুটি গুরুত্বপূর্ণ গন্তব্যে কোনো ফ্লাইট চলবে না। তবে আগামী ১৭ নভেম্বর থেকে পুনরায় এই রুটে টিকিট বুকিংয়ের সুযোগ দেখা যাচ্ছে। শুক্রবার (৬ নভেম্বর) ফ্লাইদুবাইয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ফ্লাইট সূচি থেকে গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মূলত সৌদি আরবের বিমান চলাচল অবকাঠামো লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরই ফ্লাইট সূচিতে এই বড় ধরনের পরিবর্তন আনতে বাধ্য হয়েছে সংস্থাটি। জানা গেছে, গত ৬ ও ৭ অক্টোবর আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুজন নিহত ও ২৮ জন আহত হন। এরপর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ থেকে ১১ অক্টোবরের মধ্যে কয়েক দফা ভয়াবহ হামলা হয়। এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ছিল ১০ অক্টোবরের হামলা, যেখানে এখন পর্যন্ত দুজন ভারতীয় নাগরিকসহ মোট ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আহত হয়েছেন আরও তিন শতাধিক মানুষ। এসব হামলার পর নিরাপত্তার স্বার্থে বিভিন্ন উড়োজাহাজ সংস্থা তাদের ফ্লাইট বাতিল করে বিকল্প পথে চলাচল শুরু করেছে।

ফ্লাইদুবাইয়ের জেদ্দা, গাসিম, হাইল, তাবুক ও তাইফ রুটের ফ্লাইট বর্তমানে সচল রয়েছে এবং আগামী ১০ নভেম্বর থেকে দাম্মামগামী ফ্লাইটের টিকিটও পাওয়া যাবে। তবে আলউলা, মদিনা, নজরান, ইয়ানবুসহ বেশ কয়েকটি গন্তব্যে আপাতত টিকিট বুকিংয়ের সুযোগ বন্ধ রাখা হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার ইয়ানবু ও শারুরাহ এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়। এছাড়া মদিনা লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পূর্বাঞ্চলের আকাশে একটি ড্রোন ধ্বংস করেছে সৌদি জোট। সার্বিক এই নিরাপত্তা অনিশ্চয়তার কারণে সৌদিগামী সব যাত্রীকে ভ্রমণের আগে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)