
মালয়েশিয়ায় দূতাবাসের হস্তক্ষেপে বকেয়া বেতন পেলেন ১২৬ বাংলাদেশি
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের হস্তক্ষেপে দীর্ঘ তিন মাসের বকেয়া বেতন পেয়েছেন ১২৬ জন প্রবাসী বাংলাদেশি। পাহাং রাজ্যের প্লাইউড প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘মেনটাকাব ভিনিয়ার অ্যান্ড প্লাইউড’–এ কর্মরত ওই শ্রমিকদের গত শুক্রবার (২১ আগস্ট) বকেয়ার প্রথম কিস্তি পরিশোধ করা হয়। জানা যায়, প্রতিষ্ঠানটির বাংলাদেশিসহ প্রায় আড়াই শ অভিবাসী শ্রমিক তিন মাসের বেশি সময় ধরে

ওমরাহ হজযাত্রীদের জন্য দারুণ সুখবর
পবিত্র মদিনায় আগত ওমরাহ যাত্রী ও পর্যটকদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে চালু হয়েছে ই-বাইক সেবা। কেয়ারিম অ্যাপের মাধ্যমে খুব সহজেই এই আধুনিক পরিবহন সুবিধা গ্রহণ করা যাচ্ছে। মসজিদে নববির প্রতিটি গেটের কাছেই বসানো হয়েছে এই ই-বাইকের স্টেশন। এর ফলে পবিত্র নগরীর ঐতিহাসিক স্থানগুলোতে দর্শনার্থীদের ভ্রমণ এখন আরও সাশ্রয়ী

নরসিংদীতে নেশাগ্রস্থ নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করলেন দাদা
নরসিংদীর মনোহরদীতে নাতির সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার অনুরোধ জানিয়ে এলাকায় মাইকিং করিয়েছেন অতিষ্ঠ এক দাদা। শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান ব্যাপারীপাড়ায় এ ঘটনা ঘটে। ব্যতিক্রমী এই সতর্কবার্তার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মাইকিংয়ে দাদা করম আলী ব্যাপারীর পক্ষ থেকে

মাঝ আকাশে বিমানে ল্যাপটপে আগুন, ফ্লাইটের ৫ যাত্রী আহত
যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে মাঝ আকাশে এক যাত্রীর ল্যাপটপে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন। গত শনিবার আটলান্টা থেকে ডালাসের উদ্দেশে ছেড়ে যাওয়া ফ্লাইটটিতে এই আকস্মিক দুর্ঘটনা ঘটে। ফ্লাইটের পাইলট সংবাদমাধ্যমকে জানান, বিমানটি মাঝ আকাশে থাকা অবস্থায় হঠাৎ ওই ল্যাপটপে আগুন ধরে যায়। তবে

কুয়েতে ভিসার বিশেষ সুবিধা বাতিল, কার্যকর নতুন নিয়ম
কুয়েতে অবস্থানরত ভিজিট ভিসাধারী এবং দেশের বাইরে থাকা প্রবাসীদের ছুটির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানোর বিশেষ সুবিধা বাতিল হতে যাচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এরপর থেকে ভিসা ও ছুটির অনুমতির ক্ষেত্রে আগের নিয়মই পুনরায় বহাল হবে। শনিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাভিসাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে

স্ত্রীর ওমরাহর জমানো টাকায় ৫৬ বছরের পুরোনো রাস্তা সংস্কার করলেন স্বামী
খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের কেয়াখালী গ্রামে এক অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন হাফেজ মো. ওয়াহিদুজ্জামান। স্ত্রীর ওমরাহ পালনের জন্য দীর্ঘদিন ধরে জমানো টাকা দিয়ে তিনি এলাকার ৫৬ বছরের পুরোনো একটি বেহাল সড়ক সংস্কার করেছেন। গত ২০ আগস্ট স্থানীয়দের সহযোগিতায় সম্পূর্ণ নিজ অর্থায়নে প্রায় ১৫০ ফুট দীর্ঘ এই কাঁচা সড়কে

৬ বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর চেম্বারে হাজির প্রবাসী স্বামী
প্রতিদিনের মতোই চেম্বারে বসে রোগী দেখছিলেন এক নারী চিকিৎসক। হঠাৎ মাস্ক পরা এক নতুন রোগী তাঁর চেম্বারে ঢুকে কিছু কাগজপত্র এগিয়ে দেন। চিকিৎসক প্রথমে কিছুই বুঝতে পারেননি। কিন্তু এরপর কাগজপত্রের মধ্যে পাসপোর্ট, বিমানের টিকিট ও বোর্ডিং পাস দেখে চমকে যান তিনি। বোর্ডিং পাসে লেখা নামটি যে তাঁরই প্রবাসী স্বামীর! এরপর

কোরআন প্রতিযোগিতায় বিজয়ী মিশরের খ্রিষ্টান যুবক, ওমরাহর পুরস্কার দিলেন মুসলিম প্রতিবেশীকে
মুসলিম প্রতিবেশীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন মিসরের এক খ্রিষ্টান যুবক। এক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিনা মূল্যে ওমরাহ পালনের পুরস্কার জিতেছেন তিনি। তবে এই পুরস্কার তিনি নিজের জন্য রাখেননি, বরং মোনা বা ‘উম্মে আলী’ নামের ওই মুসলিম প্রতিবেশীকে উপহার দিয়েছেন মিনা নামের ওই যুবক। স্কাই নিউজ

সৌদি থেকে ফেরার প্রস্তুতি, মালপত্র গোছানোর সময় প্রবাসীর মৃত্যু
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে সৌদি আরবের রিয়াদে কর্মরত ছিলেন মো. রাসেল মিয়া। স্ত্রী-সন্তানদের আবদারে দেশে ফেরার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। পরিবারের সদস্যদের জন্য পছন্দের নানা জিনিসপত্র কেনাকাটাও সম্পন্ন করেছিলেন। কিন্তু সেই কেনা উপহারের মালপত্র গোছানোর সময়ই হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া

সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার ১৪ হাজার প্রবাসী
সৌদি আরবে গত এক সপ্তাহে বিভিন্ন অপরাধে ১৪ হাজার ২৬০ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৩ থেকে ১৯ আগস্ট পর্যন্ত সরকারি বিভিন্ন সংস্থার যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। একই সময়ে ১৩ হাজার ৭২৪ জন অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।






