Opens in a new tab
সর্বশেষ

বগুড়ায় ঐতিহ্যের স্মারক যুদ্ধবিমানের লেজের অংশ চুরি

1794461526 6575830aadafecff4352ac3f5f9302a0Web Popup (3)

বগুড়া শহরের অন্যতম পরিচিত স্মারক হিসেবে দাঁড়িয়ে থাকা একটি যুদ্ধবিমানের অংশ চুরির ঘটনা ঘটেছে। শহরের উত্তরের প্রবেশমুখ মাটিডালিতে স্থাপিত এই বিমানটির লেজের দিকের একটি ছোট অংশ সম্প্রতি রাতের আঁধারে খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে সৌন্দর্য হারিয়েছে দীর্ঘ ২১ বছর ধরে দাঁড়িয়ে থাকা ঐতিহ্যবাহী এই স্মারকটি।

সড়ক সম্প্রসারণের সময় সৌন্দর্যবর্ধনের জন্য বিমানটি এখানে স্থাপন করা হয়েছিল। ব্যতিক্রমী এই স্থাপনাটি দেখতে প্রতিদিনই নানা বয়সী মানুষ সেখানে ভিড় করেন। কিন্তু হঠাৎ করে এমন চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলছেন, গুরুত্বপূর্ণ এই স্থাপনার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে যথাযথ নজরদারির অভাবেই দুর্বৃত্তরা এমন দুঃসাহস দেখিয়েছে। দ্রুত চুরি হওয়া অংশ উদ্ধার এবং স্মারকটির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন তারা।

ঘটনাটি জানাজানি হওয়ার পর নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানিয়েছেন, বিষয়টি নিয়ে পুলিশ এরই মধ্যে নিবিড়ভাবে কাজ শুরু করেছে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)