Opens in a new tab
সর্বশেষ

ওমান ও মালয়েশিয়া থেকে এলএনজি কিনবে সরকার

1792912639 95d2eecf0b37ebea12adc51873c0dd07Web Popup (3)

ওমান ও মালয়েশিয়া থেকে ২০২৭ সালে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৫৩তম সভায় এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে দেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা আরও সুসংহত হওয়ার পথ তৈরি হলো।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, ওমানের ‘ওকিউ ট্রেডিং লিমিটেড’-এর কাছ থেকে এই গ্যাস কেনা হবে। এলএনজি আমদানির লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে বিদ্যমান দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী চুক্তির আওতায় তিনটি পৃথক খসড়া সাইড-লেটার চুক্তি স্বাক্ষরের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে এই সভায়।

অন্যদিকে, মালয়েশিয়ার ‘পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডি’ থেকে ২০২৭ সালে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাবও অনুমোদন পেয়েছে। তবে দুই পক্ষের সম্মতিতে এই কার্গোর পরিমাণ কমানো বা বাড়ানো যেতে পারে। মালয়েশিয়া থেকে আসা এই এলএনজির দাম জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) দরের চেয়ে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে শূন্য দশমিক ১৮ মার্কিন ডলার কম নির্ধারণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)