Opens in a new tab
সর্বশেষ

মানবপাচার রোধে ব্র্যাকের উদ্যোগে একমঞ্চে ইনফ্লুয়েন্সাররা

06ac4e95 6406 4e78 bb06 7eebb29d2435Web Popup (3)

সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ছোট ভিডিও বা বার্তাও বদলে দিতে পারে মানুষের জীবন, এমনকি বাঁচাতে পারে প্রাণ। বিদেশে যাওয়ার স্বপ্ন দেখা তরুণদের কাছে নিরাপদ অভিবাসনের সঠিক তথ্য পৌঁছে দিতে এবার একজোট হয়েছেন দেশের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও ডিজিটাল কনটেন্ট নির্মাতারা।

মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘ডিজিটাল ভয়েসেস ফর সেফ মাইগ্রেশন’ শীর্ষক এক বিশেষ সভার আয়োজন করে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। সভায় অংশ নিয়ে কনটেন্ট নির্মাতারা সাধারণ মানুষকে সচেতন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

902313178 1866407577831152 850939374928155938 n

আয়োজকরা জানান, অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য হলো সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রসারকে কাজে লাগিয়ে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং দালালদের প্রতারণার ফাঁদ থেকে বিদেশ গমনেচ্ছুক তরুণদের রক্ষা করা।

904704197 3026442737704317 6888296549656622196 n

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)