
ইসরায়েলিদের ওপর হামলার শঙ্কা, লাল তালিকায় বাংলাদেশ!
বিশ্বজুড়ে ইসরায়েলি নাগরিকদের ওপর হামলার ঝুঁকি উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে ভ্রমণে চরম সতর্কতা জারি করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি)। রোববার ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, আসন্ন ইহুদি ধর্মীয় উৎসব এবং আগামী অক্টোবরে ইসরায়েলে চালানো হামাসের আকস্মিক হামলার তৃতীয় বর্ষপূর্তিকে কেন্দ্র করে এই

স্ত্রীকে কখনো নিজের মেয়ে, আবার কখনো ভাইঝি বলে বিয়ে দিতেন স্বামী
কখনো নিজের মেয়ে, আবার কখনো ভাইঝি পরিচয়ে খোদ স্ত্রীকেই পাত্রপক্ষের সামনে হাজির করতেন স্বামী! বিয়ের পর সুযোগ বুঝে নববধূর বেশে থাকা সেই স্ত্রী শ্বশুরবাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালাতেন। অভিনব এই প্রতারণাচক্রের মূল হোতা ওই দম্পতিকে অবশেষে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা থানা এলাকায়

হঠাৎ আইফেল টাওয়ার বন্ধ ঘোষণা, জানা গেল কারণ
প্যারিসের বিশ্বখ্যাত আইফেল টাওয়ারে নারী কর্মীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার মতো বৈষম্যমূলক ঘটনার জেরে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সেখানকার কর্মচারীরা। এর প্রতিবাদে গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) দিনভর ধর্মঘট পালন করেন তাঁরা। কর্মচারীদের এই আকস্মিক কর্মবিরতির ফলে পর্যটকদের জন্য ফ্রান্সের অন্যতম প্রধান এই আকর্ষণীয় স্থানটিতে প্রবেশাধিকার পুরোপুরি বন্ধ থাকে। মূলত একটি

সৌদিতে হুথিদের হামলায় নারী-শিশুসহ আহত ৭৩
দক্ষিণ সৌদি আরবের শহর ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে চালানো ভয়াবহ হামলায় অন্তত ৭৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। মঙ্গলবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, আবহা, খামিস মুশাইত, জিজান এবং নাজরান শহরের বিভিন্ন বেসামরিক

ওমানে সবাইকে সতর্ক করল পুলিশ
ওমানে পুলিশি জরিমানায় অর্ধেক ছাড়ের লোভনীয় বার্তা পাচ্ছেন? সাবধান! এটি কোনো সরকারি ঘোষণা নয়, বরং সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার অভিনব প্রতারণা। সম্প্রতি দেশটিতে এমন একটি সাইবার চক্র সক্রিয় হয়েছে জানিয়ে কঠোর সতর্কতা জারি করেছে রয়্যাল ওমান পুলিশ। পুলিশ জানিয়েছে, অনলাইনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া ওয়েবসাইটের লিংক ছড়িয়ে

ইয়েমেনে কারাগারে সৌদির বিমান হামলা, নিহত ৭
ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশের একটি কারাগারে সৌদি আরবের বিমান হামলায় এক শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। গতকাল সোমবার প্রদেশের আল-হাজম শহরের ‘সেন্ট্রাল কারেকটিভ ফ্যাসিলিটি’ নামের ওই কারাগারে এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি নিহতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, এই হামলায়

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার
উপসাগরীয় অঞ্চলে টেকসই নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রস্তাবিত ‘মক্কা প্রতিরক্ষা জোটে’ ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে রাশিয়া। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের (এমজিআইএমও) শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এই আহ্বান জানান। তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় ইরানের অংশগ্রহণ
বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, পালাতে গিয়ে ভবন থেকে পড়ে ভারতীয় নিপীড়কের মৃত্যু
ভারতের অন্ধ্রপ্রদেশে এক বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। তবে ওই ছাত্রীকে একা পেয়ে শ্লীলতাহানির পর পালিয়ে যাওয়ার সময় বহুতল ভবন থেকে পড়ে ওই অভিযুক্তের মৃত্যু হয়েছে। গত রোববার (৬ সেপ্টেম্বর) অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার অচ্যুতাপুরাম এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইটিভি ভারতের প্রতিবেদন অনুযায়ী,

ইতালিতে হেনস্তার শিকার বাঁধন
ইতালির ভেনিসে অবস্থানকালে প্রবাসী বাংলাদেশিদের একটি সংঘবদ্ধ দলের হাতে চরম হেনস্তা ও শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। স্থানীয় সময় গত সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভেনিসের একটি পার্কে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ছাত্র-জনতার ‘জুলাই অভ্যুত্থান’ বা বৈষম্যবিরোধী আন্দোলনে সমর্থন জোগানোর আক্রোশ থেকেই ভেনিস শাখা

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি জাহাজের ১৬ নাবিককে উদ্ধার করল ওমান
হরমুজ প্রণালিতে ইরানের হামলার শিকার হওয়া একটি সৌদি পতাকাবাহী তেলবাহী জাহাজের ১৬ জন নাবিককে নিরাপদে উদ্ধার করেছে ওমানের নৌবাহিনী। হামলার প্রায় এক সপ্তাহ পর গতকাল সোমবার ওমান কর্তৃপক্ষের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এই উদ্ধার তৎপরতার কথা জানানো হয়। ‘সিডর’ নামের ওই জাহাজে হামলার ঘটনায় ফিলিপাইনের দুজন নাবিক নিহত হয়েছিলেন বলে এর






