Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আটক জামায়াতকর্মী

জামালপুরWeb Popup (3)

জামালপুরের সরিষাবাড়ীতে পরকীয়া প্রেমিকার সঙ্গে গোপনে দেখা করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন বাবুল মিয়া (৪৫) নামের স্থানীয় এক জামায়াতকর্মী। শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা এলাকায় এ ঘটনা ঘটে। আটকের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাওয়ামারা এলাকার শাহজাহান মিয়ার ছেলে ও চার সন্তানের জনক বাবুল মিয়ার সঙ্গে একই এলাকার চা বিক্রেতা আজিজ মিয়ার স্ত্রীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। শুক্রবার রাতে ওই নারীর বাড়িতে গোপনে দেখা করতে যান বাবুল মিয়া। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন বাড়িটি ঘিরে ফেলেন এবং তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। মুহূর্তের মধ্যে ঘটনাটি জানাজানি হলে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবরুদ্ধ বাবুল মিয়াকে উদ্ধার করে। এ বিষয়ে তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর তাঁকে থানায় পাঠানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আটক বাবুল মিয়া থানা হেফাজতেই রয়েছেন।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)