আধুনিক ও সৃজনশীল শিক্ষার সঙ্গে ইসলামী আদর্শ এবং বাস্তবমুখী জীবনদক্ষতার সমন্বয়ে এক আলোকিত প্রজন্ম গড়ার প্রত্যয়ে ঢাকার কেরানীগঞ্জে যাত্রা শুরু করেছে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমি। শনিবার সকালে কেরানীগঞ্জের হাসনাবাদে বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকায় এক উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। এতে সংসদ সদস্য সৈয়দ জয়নাল আবেদীনসহ দেশের বরেণ্য ইসলামিক স্কলার, আলেম-ওলামা, শিক্ষাবিদ, গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী আয়োজনের সাংস্কৃতিক পর্বে সাইমুম শিল্পীগোষ্ঠীর মনোজ্ঞ ইসলামী সংগীত পরিবেশনা উপস্থিত সবার মাঝে মুগ্ধতা ছড়ায়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, সমাজ সাধারণত শিক্ষার্থীদের কেবল চিকিৎসক বা প্রকৌশলী হিসেবে দেখতে চায়, তবে ফাতাহ একাডেমির সর্বপ্রথম লক্ষ্য হলো তাদের প্রকৃত ‘আদর্শ মানুষ’ হিসেবে গড়ে তোলা। একঝাঁক প্রসিদ্ধ ইসলামিক স্কলারের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষার পাশাপাশি রয়েছে পৃথক হিফজ বিভাগ। শিক্ষার্থীদের কোরআন-সুন্নাহর আলোকে গড়ার পাশাপাশি প্রতিদিন বাধ্যতামূলক স্পোকেন ইংলিশ ও আরবি শেখানোর ব্যবস্থা রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিক পড়াশোনার বাইরেও শিক্ষার্থীদের সফটওয়্যার তৈরি, ব্যবসায়িক ধারণা এবং মিডিয়া প্রেজেন্টেশনের মতো যুগোপযোগী দক্ষতা অর্জনে প্রস্তুত করা হবে। আন্তর্জাতিক মানের হাফেজ তৈরির জন্য দেশ-বিদেশের বিশ্বজয়ী হাফেজরা এখানে পাঠদান করবেন।
প্রবাসী বাংলাদেশিরা যেন নিশ্চিন্তে তাঁদের সন্তানদের একটি নিরাপদ ও মানসম্মত প্রতিষ্ঠানে পড়াতে পারেন, সেদিকেও একাডেমি কর্তৃপক্ষ নিবিড় নজর রেখেছে। প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিশেষ ভর্তি মেলা। মেলা চলাকালে নতুন শিক্ষার্থীদের ভর্তি ফিতে আকর্ষণীয় ৮০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। একাডেমির শিক্ষাব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে ০১৩৪৭-৫১৪৯০০ ও ০১৩৪৭-৫১৪৯০১ নম্বরে যোগাযোগের পাশাপাশি হাসনাবাদের বসুন্ধরা রিভারভিউ প্রজেক্টের এ-ব্লকে (রোড-৩ বি, প্লট-১৭৬২) অবস্থিত একাডেমি প্রাঙ্গণ সরাসরি পরিদর্শনের আহ্বান জানানো হয়েছে।








