Long Popup (2)
সর্বশেষ

নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড , ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস

1787554457 df020ceabfa5769612f3c1d43be294aaCity
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ওই মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে চাঞ্চল্যকর এই মামলার ১০ আসামিকে খালাস ও চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এই মর্মান্তিক ঘটনায় নুসরাতের পরিবার মামলা দায়ের করলে পুলিশ সিরাজ উদদৌলাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আসামিপক্ষ ওই মামলা তুলে নেওয়ার জন্য নুসরাত ও তাঁর পরিবারের ওপর ব্যাপক চাপ প্রয়োগ করতে থাকে।

Siraz

মামলা তুলে নিতে অস্বীকৃতি জানালে একই বছরের ৬ এপ্রিল পরীক্ষার দিন নুসরাতকে কৌশলে মাদ্রাসার ছাদে ডেকে নেওয়া হয়। সেখানে তাঁর হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় অধ্যক্ষের অনুসারীরা। মারাত্মক দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থেকে ১০ এপ্রিল নুসরাত মৃত্যুবরণ করেন। এই অগ্নিসন্ত্রাসের ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান সোনাগাজী থানায় যে মামলা করেছিলেন, নুসরাতের মৃত্যুর পর তা সরাসরি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate