Long Popup (2)
সর্বশেষ

নীলফামারীতে জামায়াত নেতাকর্মীদের নিয়ে ভেঙে পড়লো সাঁকো

Img 1786529332 6a7c463477944ProbashircityWebPopupUpdate

নীলফামারীর ডিমলায় একটি জরাজীর্ণ কাঠের সেতু পরিদর্শনে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন স্থানীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। অতিরিক্ত মানুষের চাপে সেতুটির একাংশ ভেঙে কয়েকজন নেতা-কর্মী নদীতে পড়ে যান। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবদুস সাত্তার। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নটাবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, নটাবাড়ী ও নাউতারা ইউনিয়নের মধ্যে সংযোগ স্থাপনকারী কাঠের সাঁকোটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে নতুন সেতু নির্মাণের স্থান নির্ধারণ ও বর্তমান অবস্থা পরিদর্শনে যান সংসদ সদস্য। এ সময় তাঁর সঙ্গে উপজেলা পর্যায়ের নেতা-কর্মী ও গ্রামবাসী ছিলেন। পরিদর্শনের একপর্যায়ে ভার সইতে না পেরে সেতুটির একাংশ ভেঙে যায়। এতে কয়েকজন নিচে পড়ে গেলেও স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় নিরাপদে সরে যান সংসদ সদস্য। এ ঘটনায় কয়েকজন সামান্য আঘাত পেলেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

ডিমলা উপজেলা জামায়াতের আমির মাওলানা মজিবুর রহমান জানান, সংসদ সদস্য সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে রয়েছেন। পরে এক মতবিনিময় সভায় সংসদ সদস্য আবদুস সাত্তার বলেন, আজকের দুর্ঘটনার মধ্য দিয়েই প্রমাণিত হলো এলাকার মানুষ যাতায়াতে কতটা কষ্ট করছেন। অগ্রাধিকার ভিত্তিতে নটাবাড়ী-নাউতারা নদীর ওপর একটি পাকা সেতু নির্মাণ ও কাঁচা রাস্তা পাকাকরণের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি এলাকাবাসীকে আশ্বাস দেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate