Long Popup (2)
সর্বশেষ

বিমানবন্দরে গাড়ির চাকা থেকে ৪৬টি স্বর্ণের বার উদ্ধার

AirportCity

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি গাড়ির চাকা থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধারের ঘটনা সামনে এসেছে। বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিসিং এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্যারেজে রাখা একটি গাড়ির চাকা থেকে মোট ৫ কেজি ৩৩৬ গ্রাম ওজনের ৪৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, অভিযানের সময় গ্যারেজে থাকা গাড়িগুলো পর্যবেক্ষণ করা হচ্ছিল। একটি গাড়ির চাকার ওজন অস্বাভাবিক বেশি মনে হওয়ায় সেটিকে স্ক্যান করা হয়। স্ক্যানিংয়ের ফলাফলে চাকায় গোপনে লুকানো ধাতব পদার্থের অস্তিত্ব ধরা পড়ে। পরে টায়ার খুলে ফেলা হলে সেখানে বিশেষভাবে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, স্বর্ণ পাচারের নতুন কৌশলের অংশ হিসেবে চাকা বা গাড়ির বিভিন্ন অংশে স্বর্ণ লুকিয়ে আনা হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৪৫ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানিয়েছে, স্বর্ণের মালিকানা ও পাচারচক্রের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। বিমানবন্দর এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate