সর্বশেষ

কক্সবাজার বিমানবন্দরে বিমানের সঙ্গে কুকুরের ধাক্কা, অতঃপর…

Cox's bazar airportProbashir city Popup 19 03

আন্তর্জাতিক মানে উন্নীত হওয়ার অপেক্ষায় থাকা কক্সবাজার বিমানবন্দরে ঘটল অপ্রত্যাশিত এক ঘটনা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ উড্ডয়নের সময় রানওয়েতে কুকুরের ধাক্কায় অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেছে। পাইলটের তাৎক্ষণিক সিদ্ধান্তে ৭০ জন যাত্রী নিরাপদে রক্ষা পান।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের কক্সবাজারস্থ ইনচার্জ আহমদ মুসা জানান, ঢাকাগামী বিএস ১৫৮ ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় কিছু একটার ধাক্কা অনুভব করলে পাইলট সম্ভাব্য ঝুঁকি এড়াতে উড্ডয়ন বাতিল করে বিমানটিকে পার্কিংয়ে ফিরিয়ে আনেন। পরবর্তীতে পরীক্ষা করে দেখা যায়, কোনো যান্ত্রিক ত্রুটি ঘটেনি—রানওয়েতে প্রবেশ করা একটি কুকুরের কারণেই এ ঘটনা ঘটে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দ্রুত ব্যবস্থা নিয়ে কুকুরটিকে রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয় এবং রানওয়ে স্বাভাবিক করা হয়। এরপর রাত ৭টা ৩১ মিনিটে উড়োজাহাজটি পুনরায় উড্ডয়ন করে এবং নির্ধারিত সময়ের এক ঘণ্টা বিলম্বে রাত সাড়ে ৮টার দিকে নিরাপদে ঢাকায় পৌঁছে।

কক্সবাজার বিমানবন্দরের পরিচালক গোলাম মুর্তজা বলেন, ঘটনার সময় পাইলট অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দেন। উড়োজাহাজ বা যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। তবে রানওয়েতে কুকুর প্রবেশের বিষয়টি উদ্বেগজনক, যা নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রানওয়ের পশ্চিম পাশের এলাকায় নির্মাণকাজ চলায় সন্ধ্যার পর সেখান দিয়ে কুকুর প্রবেশ করছে। কম আলোয় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। কর্তৃপক্ষ ইতোমধ্যে নজরদারি ও সতর্কতা ব্যবস্থা জোরদার করেছে। উল্লেখ্য, চলতি বছরের ২ আগস্টও একই ধরনের একটি ঘটনায় উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা লেগেছিল।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03