Long Popup (2)
সর্বশেষ

প্রবাসীর বাড়িতে চোরের হানা, ২০ লক্ষ টাকার মালামাল লুট

1692017570.20230814 132403ProbashircityWebPopupUpdate

কুমিল্লার ছোটরা মধ্যপাড়া এলাকায় এক প্রবাসীর বাড়ি থেকে ৭ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল এই ঘটনা ঘটে, যখন ভুক্তভোগী সামিহা রুবাইয়ার বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না।

সামিহা রুবাইয়াৎ জানান, তিনি তার বোনের বাড়িতে দাওয়াতে গিয়েছিলেন। এ সময় একজন প্রতিবেশী তাকে ফোন করে জানায় যে তার বাসায় চুরি হয়েছে। দ্রুত বাড়ি ফিরে তিনি বিষয়টি দেখতে পান এবং পরবর্তীতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী আরও বলেন, চোররা তার বাড়ি থেকে ২ লক্ষ ৮০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালঙ্কার এবং ২টি মোবাইল ফোনসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করেছে।

কুমিল্লা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোরশেদ আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate