সর্বশেষ

চাঁদা না দেওয়ায় ওমান প্রবাসীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

Bnp leader accused of beating omani expatriate for not paying bribeProbashircityWebPopupUpdate

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে প্রবাসীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কবিরহাট থানার সামনে সোনাপুর-বসুরহাট আঞ্চলিক মহাসড়কে ভুক্তভোগী ওমান প্রবাসী, তার স্বজন ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।

অভিযোগকারীরা জানান, গত ১৯ সেপ্টেম্বর ধানসিঁড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা আলাউদ্দিন, মহিন উদ্দিন, আবুল কাশেম ও তাদের সহযোগীরা প্রবাসী শহীদুল্লাহর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। তাদের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন অজুহাতে চাঁদা আদায় করে আসছে এবং অস্বীকৃতি জানালে নির্যাতন ও হত্যার হুমকি দেয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবি করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, চাঁদাবাজির কারণে এলাকায় সাধারণ মানুষ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছেন।

এ ঘটনায় প্রবাসী শহীদুল্লাহ ও তার পরিবার কবিরহাট থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, অভিযোগটি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate