Long Popup (2)
সর্বশেষ

এয়ারলাইনসের ‘ভুল সিদ্ধান্ত’ বিদেশ যেতে বিমানবন্দর সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে ঘুরছেন হোসাইন

Airlines' 'wrong decision'ProbashircityWebPopupUpdate

সৌদি এয়ারলাইনসের চেক-ইন কাউন্টারের ভুল সিদ্ধান্ত ও অজ্ঞতার কারণে এক তরুণ দোহায় যেতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়টি প্রকাশ করেন এফএনএফ ট্র্যাভেল বিডির প্রতিষ্ঠাতা কাজী মারুফ আহমেদ।

218710 1 1756650540

তিনি জানান, কক্সবাজারের তরুণ মোহাম্মদ হোসাইন বৈধ ভিসা ও ম্যানপাওয়ার কার্ড নিয়ে পরিবারের ভবিষ্যৎ গড়ার স্বপ্নে ৮৪ হাজার টাকা খরচ করে সৌদি এয়ারলাইনসের টিকিট ক্রয় করেন। ঢাকা থেকে দোহা যাওয়ার সেই ফ্লাইটের (SV 803) সময় ছিল ৩১ আগস্ট রাত ২টা। ধার-দেনা করে জোগাড় করা অর্থেই তিনি টিকিট কেটেছিলেন।

সব ধরনের কাগজপত্র বৈধ থাকা সত্ত্বেও ফ্লাইটের চার ঘণ্টা আগে এয়ারপোর্টে উপস্থিত হয়ে তিনি বোর্ডিং পাস পাননি। অভিযোগ অনুযায়ী, চেক-ইন কাউন্টার থেকে জানানো হয়, তার ভিসা শো করছে না। কিন্তু প্রবাস কল্যাণ ডেস্ক পরে যাচাই করে দেখে ভিসাটি বৈধ। তবুও তাকে উড়োজাহাজে উঠতে দেওয়া হয়নি এবং শেষ পর্যন্ত ফ্লাইট মিস হয়ে যায়।

ঘটনার কারণে হতাশায় পড়েছেন প্রবাসী হোসাইন। তার পরিবারের দাবি, একজন প্রবাসীর রক্ত-ঘামের টাকায় এভাবে অবিচার করা অত্যন্ত দুঃখজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণ দাবি করেছেন।

জানা গেছে, ঘটনার পর থেকে হোসাইন এয়ারপোর্টেই অবস্থান করছেন। তিনি প্রবাস কল্যাণ ডেস্ক, এয়ারপোর্ট কর্তৃপক্ষ ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের কাছে একাধিকবার গিয়েও কার্যকর সমাধান পাননি। দুই মেয়ের জনক এই প্রবাসীর সামনে এখন অনিশ্চয়তার শঙ্কা তৈরি হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate