সর্বশেষ

বিমানবন্দর থেকে ইলেকট্রিক সিগারেট জব্দ

Electronic cigarettes seized from airportProbashir city Popup 19 03

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ ইলেকট্রিক সিগারেট ও এর আনুষঙ্গিক সামগ্রী জব্দ করেছে নিরাপত্তা বাহিনী। রোববার (২২ জুন) সকালে আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের BS-350 ফ্লাইটের এক যাত্রীর ব্যাগ থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। আটক যাত্রী মোহাম্মদ আইয়ুব সাতকানিয়ার বাসিন্দা।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, সকালে ওই যাত্রী যখন ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন, তখন গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই টিম তার ব্যাগেজ তল্লাশির সিদ্ধান্ত নেয়। পরে তার ব্যাগ থেকে বিপুল সংখ্যক ইলেকট্রনিক ধূমপান সামগ্রী পাওয়া যায়।

তল্লাশির সময় সকাল ৭টা ১০ মিনিটে উদ্ধার করা হয় ২০টি ইলেকট্রিক সিগারেট, ৪৯০টি রিফিল লিকুইড, ২৮০টি সিগারেট কার্টিজ এবং ৩০টি কয়েল। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৭৩ হাজার টাকা।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী প্রথমবার এমন অপরাধে জড়িত হওয়ায় পণ্যসমূহ বাজেয়াপ্ত (ডিএম) করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের অপচেষ্টা প্রতিরোধে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা জোরদার এবং কাস্টমস প্রক্রিয়ায় কঠোরতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03