সর্বশেষ

সেফটি ট্যাংকে পড়ে প্রবাসীর দুই শিশুর মৃত্যু

Two children of expatriate die after falling into safety tankProbashir city Popup 19 03

ফেনীর ছাগলনাইয়া পৌরসভার সাতবাড়ি সড়কে নির্মাণাধীন একটি ভবনের সেফটি ট্যাংকে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—ফারাবি (৯) ও লিহান (৮)। তারা একই এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করত। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

ফারাবি ইম্পিরিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং পূর্ব শিলুয়া গ্রামের প্রবাসী ইকবাল হোসেনের ছেলে। অপরদিকে, লিহান ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং দুর্গাপুর গ্রামের প্রবাসী সামছুল হকের সন্তান। শুক্রবার বিকালে খেলতে বের হয় শিশুদুটি। সন্ধ্যার পর তারা ঘরে না ফেরায় খোঁজ শুরু হয়। পরে রাত ৮টার দিকে নির্মাণাধীন শেখ ভবনের খোলা সেফটি ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, ভবনটির সেফটি ট্যাংকের ঢাকনা খোলা ছিল, যা ভবন মালিকের মারাত্মক অবহেলার প্রমাণ। স্থানীয় মো. হাসান বলেন, “যদি ট্যাংকটি সুরক্ষিতভাবে বন্ধ থাকত, তাহলে এমন মর্মান্তিক দুর্ঘটনা নাও ঘটতে পারত।” দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

ছাগলনাইয়া থানার ওসি মো. শামসুল আলম জানান, শিশুদের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ভবন মালিকের অবহেলার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে নিহতদের পরিবার ও এলাকাবাসী ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নির্মাণাধীন ভবনগুলোতে সুরক্ষা ব্যবস্থার জোর দাবি জানিয়েছেন। নিহত ফারাবির পিতা বলেন, “আমার সন্তানকে আর ফিরে পাব না, তবে চাই যেন অন্য কোনো পরিবার এমন দুঃখজনক ঘটনার শিকার না হয়।”

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03